কুমিল্লার বরুড়া উপজেলার ৩নং উত্তর খোশবাস ইউনিয়নের খোশবাস বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিয়ন অফিসে ককটেল হামলার অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে।
শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে বিএনপির একটি মিছিল থেকে এই ককটেল নিক্ষেপ হয় বলে স্থানীয় জামায়াত কর্মীরা অভিযোগ করেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় খোশবাস বাজারে বিএনপি একটি মিছিল বের করে। মিছিলটি জামায়াতে ইসলামীর ইউনিয়ন অফিসের সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎ অফিস লক্ষ্য করে কয়েকটি ককটেল নিক্ষেপ করা হয়। বিকট শব্দে ককটেলগুলো বিস্ফোরিত হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এই হামলায় কার্যালয়ে অবস্থানরত জামায়াতে ইসলামীর বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে সংগঠনটি।
ঘটনার পর জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তারা অভিযোগ করে বলেন, "একটি পক্ষ আসন্ন নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র করছে। তারা সন্ত্রাসী কায়দায় ত্রাস সৃষ্টি করে পুনরায় ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে।
তবে এই অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত বিএনপির স্থানীয় পর্যায়ের কোনো নেতার বক্তব্য এখনো পাওয়া যায়নি।
বরুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আজহারুল ইসলাম বলেন, খোশবাস বাজারে জামায়াতের নির্বাচনী অফিসে ককটেল হামলার কথা শুনেছি, তবে কে বা কাহারা করেছে তার খোঁজ নিয়ে বলতে হবে।

বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন