ময়মনসিংহের বিভিন্ন সীমান্তে এলাকায় বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার ভারতীয় চোরাচালানী পণ্য ও মদ জব্দ করেছেন।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৪জানুয়ারি) রাতভর পরিচালিত অভিযানে ময়মনসিংহের ধোবাউড়া, শেরপুরের শ্রীবরদী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে অর্ধকোটি টাকার বেশি মূল্যের ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ করা হয়।
অভিযানে ভারতীয় সানম্যাক্স লাক্সারি স্যুট ও প্যান্টের কাপড়, বেনারশী শাড়ী, কম্বল, ১৩টি ভারতীয় গরু এবং ভারতীয় মদ জব্দ করা হয়। জব্দকৃত মালামালের দাম প্রায় ৫২ লাখ ৯৫ হাজার ৫০০ টাকা।
তিনি আরো জানান, সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে জিরো টলারেন্স নীতিতে তারা দিনরাত দায়িত্ব পালন করে যাচ্ছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন