ঢাকা   বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
মুক্তির লড়াই

দয়াগঞ্জে ইবনে সিনা হাসপাতালে রোগীর সন্তানের হাত থেকে টাকা ও মোবাইল ছিনতাই

ঢাকার দয়াগঞ্জে অবস্থিত ইবনে সিনা হাসপাতালে এক মহিলা রোগীর সন্তানের হাত থেকে নগদ টাকা ও একটি স্মার্ট মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী ওই মহিলা রোগী ওয়াশরুমে যাওয়ার সময় তাঁর শিশুসন্তানের হাতে মোবাইল ফোন ও নগদ টাকা দিয়ে হাসপাতালের অভ্যর্থনা কক্ষে বসিয়ে যান। 

কিছুক্ষণ পর ফিরে এসে তিনি জানতে পারেন, অজ্ঞাত এক মহিলা ছিনতাইকারী শিশুটির হাত থেকে নগদ টাকা ও স্মার্ট মোবাইল ফোন নিয়ে পালিয়ে গেছে। ঘটনার পরপরই হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়। ভুক্তভোগী রোগীর বাড়ি শনিরআখড়া পাটের বাগ এলাকায় বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬

দয়াগঞ্জে ইবনে সিনা হাসপাতালে রোগীর সন্তানের হাত থেকে টাকা ও মোবাইল ছিনতাই

প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬

featured Image

ঢাকার দয়াগঞ্জে অবস্থিত ইবনে সিনা হাসপাতালে এক মহিলা রোগীর সন্তানের হাত থেকে নগদ টাকা ও একটি স্মার্ট মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী ওই মহিলা রোগী ওয়াশরুমে যাওয়ার সময় তাঁর শিশুসন্তানের হাতে মোবাইল ফোন ও নগদ টাকা দিয়ে হাসপাতালের অভ্যর্থনা কক্ষে বসিয়ে যান। 

কিছুক্ষণ পর ফিরে এসে তিনি জানতে পারেন, অজ্ঞাত এক মহিলা ছিনতাইকারী শিশুটির হাত থেকে নগদ টাকা ও স্মার্ট মোবাইল ফোন নিয়ে পালিয়ে গেছে। ঘটনার পরপরই হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়। ভুক্তভোগী রোগীর বাড়ি শনিরআখড়া পাটের বাগ এলাকায় বলে জানা গেছে।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত