ঢাকা   বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
মুক্তির লড়াই

শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি করতে গিয়ে নারী আটক

চাঁদপুরের শাহরাস্তিতে রোগীর স্বর্ণের চেইন চুরি করতে গিয়ে কোহিনুর বেগম (৪৫) নামে এক নারীকে আটক করেছে স্থানীয় জনতা। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওই দিন দুপুরে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাশ্ববর্তী কচুয়া উপজেলার আশ্রাফপুর গ্রামের শিরিন বেগম (৫০) চিকিৎসা নিতে আসেন। ডাক্তারের সিরিয়াল নিতে লাইনে দাঁড়ালে ভিড়ের মধ্যে ওই নারী শিরিন বেগমের গলা থেকে স্বর্ণের চেইন টান দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাৎক্ষণিক রোগী ও তার স্বজনরা বুঝতে পেরে কোহিনুর বেগমকে আটক করে হাসপাতাল কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করে। হাসপাতাল কর্তৃপক্ষ থানা পুলিশকে অবহিত করলে থানার উপপরিদর্শক (এস আই) মোঃ আরিফ হোসেন সঙ্গীয় ফোর্স কোহিনুরকে আটক করে থানায় নিয়ে আসে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আকলিমা জাহান বলেন, হাসপাতালে বর্তমানে কোনো নিরাপত্তা রক্ষী নেই। গত ক'দিন ধরে কয়েকটি চুরির অভিযোগ পাচ্ছি। আমরা একাধিকবার চোর চক্রকে ধরার চেষ্টা করে ব্যর্থ হয়েছি। গত ২৫ জানুয়ারি (রবিবার) চোরচক্র হাসপাতাল থেকে অন্তত ৩ জনের গলা থেকে স্বর্ণের চেইন চুরি করে পালিয়ে যায়।

শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, অভিযুক্ত নারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার সঙ্গে কোনো সংঘবদ্ধ চোরচক্র জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে চুরির ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। এতে করে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের মধ্যে নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে নারী রোগী ও স্বজনরা নিজেদের অলংকার নিয়ে হাসপাতালে আসতে ভয় পাচ্ছেন।

এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দ্রুত নিরাপত্তা রক্ষী নিয়োগ, সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং পুলিশি নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা। 

জানা যায়, আটককৃত কোহিনুর বেগম ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের আব্দুল মালেকের স্ত্রী। তার বিরুদ্ধে চাঁদপুরের কচুয়া ও কুমিল্লার বুড়িচং থানায় মামলা রয়েছে।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬

শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি করতে গিয়ে নারী আটক

প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত