ঢাকা   বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
মুক্তির লড়াই

ঝিনাইদহে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের বিক্ষোভ

জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবীতে ঝিনাইদহে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিচার বিভাগীয় কর্মচারীরা। বৃহস্পতিবার সকালে জেলা ও দায়রা জজ আদালতের সামনে এ কর্মসূচির আয়োজন করে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন। এতে সংগঠনটির জেলা শাখার সভাপতি সুব্রত কুমার ঘোষ, সাধারণ সম্পাদক আসাফুদ্দোলা মাসুম, যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, রবিউল ইসলামসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

সেসময় বক্তারা জাতীয় নির্বাচনের আগেই পে-স্কেল ঘোষনা করতে সরকারের প্রতি আহবান জানান। দ্রুত দাবী মানা না হলে কলম বিরতিসহ কঠোর কর্মসুচী ঘোষনার হুশিয়ারি দেন বক্তারা।
সমাবেশ শেষে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা জজ আদালত চত্বর থেকে শুরু হয়ে ম্যাজিস্ট্রেট আদালত চত্বর ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬

ঝিনাইদহে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের বিক্ষোভ

প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারি ২০২৬

featured Image

জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবীতে ঝিনাইদহে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিচার বিভাগীয় কর্মচারীরা। বৃহস্পতিবার সকালে জেলা ও দায়রা জজ আদালতের সামনে এ কর্মসূচির আয়োজন করে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন। এতে সংগঠনটির জেলা শাখার সভাপতি সুব্রত কুমার ঘোষ, সাধারণ সম্পাদক আসাফুদ্দোলা মাসুম, যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, রবিউল ইসলামসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

সেসময় বক্তারা জাতীয় নির্বাচনের আগেই পে-স্কেল ঘোষনা করতে সরকারের প্রতি আহবান জানান। দ্রুত দাবী মানা না হলে কলম বিরতিসহ কঠোর কর্মসুচী ঘোষনার হুশিয়ারি দেন বক্তারা।
সমাবেশ শেষে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা জজ আদালত চত্বর থেকে শুরু হয়ে ম্যাজিস্ট্রেট আদালত চত্বর ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত