চাঁদপুরের শাহরাস্তিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপচেষ্টার অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপপ্রচার ও বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোর দায়ে একটি টেলিগ্রাম ও ফেসবুক পেইজের এডমিনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে দেশের সার্বভৌমত্ব ও জননিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে “আমরা ঐক্যবদ্ধ ৬৪ জেলার বঙ্গবন্ধু সৈনিক” নামের একটি টেলিগ্রাম ও ফেসবুক পেইজের এডমিন জাহাঙ্গীর হোসেন তালুকদার (৫০) কে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আটক করা হয়।
আটককৃত জাহাঙ্গীর হোসেন তালুকদার চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আফাজ মিস্ত্রী বাড়ির বাসিন্দা। তিনি মৃত আব্দুল মালেকের পুত্র।
পুলিশ জানায়, উক্ত টেলিগ্রাম ও ফেসবুক পেইজে পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ব্যবহার করে যৌথ এডমিনশিপ পরিচালনা করা হচ্ছিল। এর মাধ্যমে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চলছিল বলে দাবি পুলিশের।
পুলিশ আরও জানায়, জাহাঙ্গীর হোসেন তালুকদার এর আগেও নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের কর্মকাণ্ডে জড়িত ছিলেন। গত বছরের ২৩ জুন শাহরাস্তি থানাধীন দক্ষিণ টামটা ইউনিয়নের ওয়ারুক স্টেশন বাজার এলাকায় নিষিদ্ধ সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও সরকারবিরোধী বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া একটি মামলার তিনি ওয়ারেন্টভুক্ত আসামি।
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, গ্রেফতারকৃত জাহাঙ্গীর হোসেন দীর্ঘদিন ধরেই গোয়েন্দা নজরদারিতে ছিলেন। তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়েছে এবং সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট ও কনটেন্ট যাচাই-বাছাই করা হচ্ছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন