নীলফামারী সদর আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন অটো রাইস মিলের শ্রমিকদের সঙ্গে এক নির্বাচনী মতবিনিময় সভা করেছেন।
রোববার (১ ফেব্রুয়ারি) সদর উপজেলার আজিজুল হক অটো রাইস মিল প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, শ্রমিকরা দেশের উৎপাদন ব্যবস্থার প্রধান চালিকাশক্তি। তাদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব।
তিনি বলেন, শ্রমিকদের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নিতে হলে প্রথমেই তাদের বাস্তব সমস্যাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে এবং সে অনুযায়ী বাস্তবভিত্তিক নীতিমালা প্রণয়ন করতে হবে।
তিনি আরও বলেন, শ্রমবান্ধব নীতি বাস্তবায়নের মাধ্যমে শিল্পখাতকে শক্তিশালী করা গেলে অর্থনৈতিক উন্নয়ন টেকসই হবে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে।
মতবিনিময় সভায় জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহুরুল আলম, জেলা বিএনপির সদস্য শেফাউল জাহাঙ্গীর শেপু, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি ওয়াহেদ সরকার, আজিজুল হক অটো রাইস মিলের চেয়ারম্যান আজিজুল হক, অভিজাত গ্রুপের চেয়ারম্যান সামসুল হকসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় শ্রমিক নেতারা তাদের বিভিন্ন দাবি ও সমস্যার কথা তুলে ধরেন এবং প্রার্থী তুহিন সেগুলো সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস

বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ০১ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন