ঢাকা   বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
মুক্তির লড়াই

পলাতক আরও দুই

মিরসরাইয়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার

চট্টগ্রামের মিরসরাইয়ে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে বারইয়ারহাট কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন (২৫)-কে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১ ফেব্রুয়ারি) তাকে গ্রেফতার করা হয়। তিনি বারইয়ারহাট পৌরসভার জামালপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।

এর আগে শনিবার (৩১ জানুয়ারি) রাতে ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে জোরারগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলায় আরও দুই যুবক—হৃদয় (২৫) ও রানা (২৭)—কে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বারইয়ারহাট পৌরসভার একটি গ্রামের পুকুরপাড়সংলগ্ন বাগানে নিয়ে কিশোরীকে নেশাজাতীয় দ্রব্য সেবনে বাধ্য করা হয়। পরে অভিযুক্তরা পালাক্রমে তাকে ধর্ষণ করে এবং বিষয়টি প্রকাশ না করতে হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

এ বিষয়ে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান তকি বলেন, অভিযোগের সত্যতা প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক জানান, সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিনজনকে আসামি করে মামলা হয়েছে। মামলার এজাহারনামীয় একজনকে গ্রেফতার করা হয়েছে এবং অপর দুই আসামিকে ধরতে অভিযান চলছে।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬

মিরসরাইয়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার

প্রকাশের তারিখ : ০১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

চট্টগ্রামের মিরসরাইয়ে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে বারইয়ারহাট কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন (২৫)-কে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১ ফেব্রুয়ারি) তাকে গ্রেফতার করা হয়। তিনি বারইয়ারহাট পৌরসভার জামালপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।

এর আগে শনিবার (৩১ জানুয়ারি) রাতে ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে জোরারগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলায় আরও দুই যুবক—হৃদয় (২৫) ও রানা (২৭)—কে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বারইয়ারহাট পৌরসভার একটি গ্রামের পুকুরপাড়সংলগ্ন বাগানে নিয়ে কিশোরীকে নেশাজাতীয় দ্রব্য সেবনে বাধ্য করা হয়। পরে অভিযুক্তরা পালাক্রমে তাকে ধর্ষণ করে এবং বিষয়টি প্রকাশ না করতে হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

এ বিষয়ে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান তকি বলেন, অভিযোগের সত্যতা প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক জানান, সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিনজনকে আসামি করে মামলা হয়েছে। মামলার এজাহারনামীয় একজনকে গ্রেফতার করা হয়েছে এবং অপর দুই আসামিকে ধরতে অভিযান চলছে।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত