বাংলাদেশকে এগিয়ে যেতে দিতে চায় না জামায়াতে ইসলামী; বরং তারা দেশটিকে আফগানিস্তানের মতো রাষ্ট্রে পরিণত করতে চায়-এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ে নিজ নির্বাচনী এলাকায় জনসংযোগকালে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল অভিযোগ করেন, জামায়াত নারীদের কর্মক্ষেত্রে অংশগ্রহণের বিরোধিতা করে এবং তারা চায় নারীরা ঘরের চার দেয়ালের মধ্যেই সীমাবদ্ধ থাকুক। এ প্রসঙ্গে জামায়াত আমিরের সাম্প্রতিক একটি ‘এক্স’ (সাবেক টুইটার) পোস্টের কথা উল্লেখ করে তিনি বলেন, যদি সত্যিই এমন নারীবিদ্বেষী মন্তব্য করে থাকেন, তাহলে তা সম্পূর্ণ অন্যায় এবং অগ্রহণযোগ্য।
বিএনপি মহাসচিব আরও অভিযোগ করেন, জামায়াত হিন্দু সম্প্রদায়কে ভয়ভীতি প্রদর্শন করছে। তবে তিনি সংখ্যালঘু সম্প্রদায়সহ সকল নাগরিককে নির্ভয়ে ও সাহসের সঙ্গে চলার আহ্বান জানান।
ঠাকুরগাঁও-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফখরুল বলেন, দেশে এখন ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি হয়েছে। বিএনপি সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে একটি সুন্দর, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে চায় এবং সে লক্ষ্যেই কাজ করছে।
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, এই মুহূর্তে দেশের ভবিষ্যৎ আপনাদের হাতে। তাই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোনো ভুল করা যাবে না।

বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ০২ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন