পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা দুটি মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে যুক্তরাজ্যের এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে ৪ বছর এবং শেখ রেহানার সন্তান রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিককে পৃথকভাবে ৭ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। প্রত্যেকের বিরুদ্ধে ১ লাখ টাকা করে অর্থদণ্ডও আরোপ করা হয়।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকার বিশেষ জজ-৪ আদালতের বিচারক মো. রবিউল আলম এ রায় ঘোষণা করেন।
রায়ে বলা হয়, ক্ষমতার অপব্যবহার করে শেখ হাসিনা তার বোন শেখ রেহানার সন্তানদের পূর্বাচলে ১০ কাঠা করে দুটি সরকারি প্লট বরাদ্দ দেন। এ ঘটনায় দুদকের দায়ের করা মামলায় টিউলিপ সিদ্দিকসহ মোট ১৮ জনকে আসামি করা হয়।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে মামলাগুলোর শুনানি সম্পন্ন হয় এবং অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এই দণ্ডাদেশ দেন।

বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ০২ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন