ঢাকা   বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
মুক্তির লড়াই

নতুন বছরে চীন-রাশিয়া সম্পর্ক নতুন পর্যায়ে উন্নীত করতে সম্মত দুই দেশ

চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য এবং কেন্দ্রীয় পররাষ্ট্র কমিশন কার্যালয়ের পরিচালক ওয়াং ই’র সঙ্গে বেইজিংয়ে সফররত রাশিয়ান ফেডারেশনের নিরাপত্তা পরিষদের সচিব সার্গেই শোইগু ১লা ফেব্রুয়ারি,রবিবার এক 

বৈঠকে মিলিত হয়। 

বৈঠকে ওয়াং ই বলেন, বিশ্ব বর্তমানে বড় ধরনের অস্থিরতা ও জটিলতার মধ্য দিয়ে যাচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী আন্তর্জাতিক শৃঙ্খলা ও আন্তর্জাতিক সম্পর্কের নিয়মগুলো মারাত্মকভাবে প্রভাবিত হচ্ছে এবং বিশ্ব "জঙ্গলের আইন"-এর দিকে ফিরে যাওয়ার প্রকৃত বিপদের মুখোমুখি হচ্ছে। প্রধান বিশ্বশক্তি ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে, চীন ও রাশিয়ার প্রকৃত বহুপাক্ষিকতা অনুশীলন করা, জাতিসংঘকে কেন্দ্র করে আন্তর্জাতিক ব্যবস্থাকে সমুন্নত রাখা, একটি ন্যায়সঙ্গত ও সুশৃঙ্খল বহুমেরুর বিশ্ব এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক বিশ্বায়নের পক্ষে কথা বলা, এবং আরও ন্যায়সঙ্গত বিশ্ব শাসনব্যবস্থা গড়ে তোলার প্রচার করার দায়িত্ব রয়েছে। 

ওয়াং ই আরও বলেন, নতুন যুগে চীন ও রাশিয়া একে অপরের বৃহত্তম প্রতিবেশী এবং ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদার। গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে তাদের ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখা উচিত, একে অপরের মূল স্বার্থ সম্পর্কিত বিষয়গুলোতে পারস্পরিক সমর্থন বৃদ্ধি করা উচিত, এবং তাদের নিজ নিজ ও সাধারণ স্বার্থ রক্ষা করা উচিত। দুই রাষ্ট্রপ্রধানের নেতৃত্ব চীন-রাশিয়া সম্পর্কের উচ্চ-স্তরের উন্নয়নের জন্য সবচেয়ে বড় সুবিধা এবং মৌলিক গ্যারান্টি। চীন দুই রাষ্ট্রপ্রধানের গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়ন, কৌশলগত যোগাযোগ জোরদার, কৌশলগত সহযোগিতা গভীরতর করা, এবং নতুন বছরে চীন-রাশিয়া সম্পর্ককে একটি নতুন পর্যায়ে উন্নীত করতে রাশিয়ার সাথে কাজ করতে ইচ্ছুক। 

শোইগু চীনা জনগণকে দেশটির চান্দ্র পঞ্জিকার অশ্ববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, এই বছর রাশিয়া ও চীনের মধ্যে সু-প্রতিবেশীসুলভ ও বন্ধুত্বপূর্ণ সহযোগিতা চুক্তি স্বাক্ষরের ২৫তম বার্ষিকী। দু’দেশের সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা, পারস্পরিক বিশ্বাস, সমতা এবং পারস্পরিক সুবিধার ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। বছরের শুরু থেকেই, বিশ্বব্যাপী পরিস্থিতি অস্থির হয়ে উঠেছে। রাশিয়া সর্বদা ‘এক-চীননীতি’ মেনে চলে, তাইওয়ান প্রণালীজুড়ে স্থিতিশীলতা নষ্টকারী শক্তির কর্মকাণ্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে, এবং "পুনঃসামরিকীকরণ" ত্বরান্বিত করার জাপানের প্রচেষ্টার দৃঢ় বিরোধিতা করে। রাশিয়া দৃঢ়ভাবে চীনকে সমর্থন অব্যাহত রাখতে, দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করতে, জাতিসংঘ, সাংহাই সহযোগিতা সংস্থা ও ব্রিকসের মতো বহুপাক্ষিক ব্যবস্থার মধ্যে সহযোগিতা বৃদ্ধি করতে, এবং যৌথভাবে রাশিয়া-চীন সম্পর্কের উচ্চ-স্তরের উন্নয়নের গতি বজায় রাখতে ইচ্ছুক।

সূত্র: রুবি-আলিম-সুবর্ণা,চায়না মিডিয়া গ্রুপ।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬

নতুন বছরে চীন-রাশিয়া সম্পর্ক নতুন পর্যায়ে উন্নীত করতে সম্মত দুই দেশ

প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত