বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সরকার কর্তৃক গঠিত পে কমিশনের সুপারিশ অনুযায়ী বৈষম্যহীন নবম পে স্কেলের গেজেট প্রকাশের দাবিতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ রেলওয়ের প্রকৌশল বিভাগের কর্মচারীরা।
এরই অংশ হিসাবে মঙ্গলবার (৩ জানুয়ারি) সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত প্রায় দুই ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয় ঝিনাইদহের কালীগঞ্জের মোবারকগঞ্জ রেল স্টেশনের প্রকৌশল বিভাগ প্রাঙ্গণে।
এতে বাংলাদেশ রেলওয়ের এসএসএই ও ওয়ে বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, পে কমিশনের সুপারিশ বাস্তবায়ন না হওয়ায় দীর্ঘদিন ধরে তারা বৈষম্যের শিকার হচ্ছেন। তারা বলেন, আমরা কোনো অযৌক্তিক দাবি করছি না। পে কমিশনের সুপারিশ অনুযায়ী বৈষম্যহীন নবম পে স্কেলের গেজেট দ্রুত প্রকাশ করতে হবে।
কর্মচারীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন