ঢাকা   বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
মুক্তির লড়াই

লক্ষ্মীপুরে ভোটের ৬ সীলসহ ব্যবসায়ী আটক

লক্ষ্মীপুরে ভোটের ৬ সীলসহ ব্যবসায়ী আটক

লক্ষ্মীপুরে অবৈধভাবে প্রস্তুতকৃত ৬ টি ভোটের সীলসহ সোহেল রানা নামে এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় সীলসহ একটি মোবাইলফোন ও কম্পিউটার জব্দ করা হয়। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে শহরের পুরাতন আদালত রোডের মারইয়াম প্রিন্টার্স থেকে তাকে আটক করা হয়। আটক সোহেল সদর উপজেলার টুমচর ইউনিয়নের বাসিন্দা ও মারইয়াম প্রিন্টার্সের স্বত্ত্বাধিকারী।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ মারইয়াম প্রিন্টার্সে অভিযান চালায়। এসময় দোকান থেকে ভোটে ব্যবহৃত ৬ টি সীল উদ্ধার করা হয়। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মুহাম্মদ নাহিদ শেখ সুমন ঘটনাস্থলে আসেন। পরে সীলগুলোসহ একটি মোবাইলফোন ও কম্পিউটার জব্দ করে আটক সোহেলকে থানায় নিয়ে যায়।

আটক সোহেল রানা জানান, অর্ডার পেয়ে তিনি সীলগুলো বানিয়েছেন। তবে কে বা কারা সীল বানানোর অর্ডার দিয়েছেন তা প্রকাশ করেননি তিনি।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মুহাম্মদ নাহিদ শেখ সুমন বলেন, কোনভাবেই এই প্রিন্টার্সে ভোটের সীল বানানো যাবে না। এটি অবৈধ। তার বিরুদ্ধে নিয়মিত মামলা হবে।

অতিরিক্ত জেলা পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬

লক্ষ্মীপুরে ভোটের ৬ সীলসহ ব্যবসায়ী আটক

প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

লক্ষ্মীপুরে অবৈধভাবে প্রস্তুতকৃত ৬ টি ভোটের সীলসহ সোহেল রানা নামে এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় সীলসহ একটি মোবাইলফোন ও কম্পিউটার জব্দ করা হয়। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে শহরের পুরাতন আদালত রোডের মারইয়াম প্রিন্টার্স থেকে তাকে আটক করা হয়। আটক সোহেল সদর উপজেলার টুমচর ইউনিয়নের বাসিন্দা ও মারইয়াম প্রিন্টার্সের স্বত্ত্বাধিকারী।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ মারইয়াম প্রিন্টার্সে অভিযান চালায়। এসময় দোকান থেকে ভোটে ব্যবহৃত ৬ টি সীল উদ্ধার করা হয়। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মুহাম্মদ নাহিদ শেখ সুমন ঘটনাস্থলে আসেন। পরে সীলগুলোসহ একটি মোবাইলফোন ও কম্পিউটার জব্দ করে আটক সোহেলকে থানায় নিয়ে যায়।

আটক সোহেল রানা জানান, অর্ডার পেয়ে তিনি সীলগুলো বানিয়েছেন। তবে কে বা কারা সীল বানানোর অর্ডার দিয়েছেন তা প্রকাশ করেননি তিনি।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মুহাম্মদ নাহিদ শেখ সুমন বলেন, কোনভাবেই এই প্রিন্টার্সে ভোটের সীল বানানো যাবে না। এটি অবৈধ। তার বিরুদ্ধে নিয়মিত মামলা হবে।

অতিরিক্ত জেলা পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত