ঢাকা   বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
মুক্তির লড়াই

জামায়াত মানুষের অধিকার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থার জন্য রাজনীতি করে.. ডা. শফিকুর রহমান

কিশোরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক নির্বাচনী জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার কটিয়াদী সরকারি কলেজ মাঠে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সমাবেশে ডা. শফিকুর রহমান বলেন, “আমার এক্স (সাবেক টুইটার) আইডি হ্যাক করে সেখান থেকে নোংরা ও আপত্তিকর বার্তা ছড়ানো হয়েছে। আমাদের সাইবার টিম দ্রুত বিষয়টি রিকভারি করে ব্যবস্থা নিয়েছে এবং আমরা শনাক্ত করেছি—কোথা থেকে এবং কারা এটি করেছে।”

তিনি আরও বলেন, “সবকিছু পরিষ্কার হওয়ার পরও একটি রাজনৈতিক সংগঠন এ ঘটনাটি নিয়ে এখন ব্যবসা করছে, যা দুঃখজনক ও নৈতিকতাবিরোধী।”

জামায়াত আমির বলেন, দেশে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হলে জনগণের ভোটাধিকার রক্ষা করতে হবে। তিনি অভিযোগ করেন, অতীতে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে এবং ভবিষ্যতে সেই পথ থেকে সরে আসতে হবে।

সমাবেশে তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতার রাজনীতির চেয়ে মানুষের অধিকার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থার জন্য রাজনীতি করে। তরুণ সমাজকে আদর্শিক রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

সমাবেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় নেতাকর্মী, বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিসহ বিপুলসংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন। মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক জনসমাগম।

সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয় বলে আয়োজকরা জানান।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬

জামায়াত মানুষের অধিকার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থার জন্য রাজনীতি করে.. ডা. শফিকুর রহমান

প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

কিশোরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক নির্বাচনী জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার কটিয়াদী সরকারি কলেজ মাঠে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সমাবেশে ডা. শফিকুর রহমান বলেন, “আমার এক্স (সাবেক টুইটার) আইডি হ্যাক করে সেখান থেকে নোংরা ও আপত্তিকর বার্তা ছড়ানো হয়েছে। আমাদের সাইবার টিম দ্রুত বিষয়টি রিকভারি করে ব্যবস্থা নিয়েছে এবং আমরা শনাক্ত করেছি—কোথা থেকে এবং কারা এটি করেছে।”

তিনি আরও বলেন, “সবকিছু পরিষ্কার হওয়ার পরও একটি রাজনৈতিক সংগঠন এ ঘটনাটি নিয়ে এখন ব্যবসা করছে, যা দুঃখজনক ও নৈতিকতাবিরোধী।”

জামায়াত আমির বলেন, দেশে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হলে জনগণের ভোটাধিকার রক্ষা করতে হবে। তিনি অভিযোগ করেন, অতীতে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে এবং ভবিষ্যতে সেই পথ থেকে সরে আসতে হবে।

সমাবেশে তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতার রাজনীতির চেয়ে মানুষের অধিকার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থার জন্য রাজনীতি করে। তরুণ সমাজকে আদর্শিক রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

সমাবেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় নেতাকর্মী, বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিসহ বিপুলসংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন। মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক জনসমাগম।

সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয় বলে আয়োজকরা জানান।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত