ঢাকা   বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
মুক্তির লড়াই

শেরপুর ৩ সংসদীয় আসনের জামায়াত প্রার্থীর মৃত্যু

জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর ৩ সংসদীয় আসনে (জিনাইগাতী- শ্রীবরদী) জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান বাদল মঙ্গলবার দিবাগত রাত ২.৩০ মিনিটে কিডনি জনিত রোগে হাসপাতালে ভর্তি অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 

কিডনি ট্রান্সপ্লান্ট ডিসিশন থাকলেও দলের সংগঠন নুরুজ্জামান বাদলকে চূড়ান্ত করায় ডায়ালাইসিস করে করে নির্বাচনী প্রচারণার কাজ করছিলেন। মাঠে ময়দানে যে কোন কাজের যেন কোন ঘাটতি না ঘটে সেজন্য রাতে সব কাজ শেষ করে ময়মনসিংহে চলে যেতেন স্বদেশ হাসপাতালে। স্বদেশ হাসপাতালে ডায়ালাইসিস শেষ করে সকালে চলে আসতেন নিজের এলাকায়। ডায়ালাইসিস করে ও ফেরা হলো না নিজ এলাকায়। চলে গেলেন না ফেরার দেশে। 

নুরুজ্জামান বাদলের ১ম জানাজা নামাজ আজ দুপুর ২.৩০ মি: শেরপুর পৌর পার্কে ও ২য় জানাজা শ্রীবরদী সরকারী কলেজে বিকাল ৫ ঘটিকায় অনুষ্ঠিত হবে। 

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬

শেরপুর ৩ সংসদীয় আসনের জামায়াত প্রার্থীর মৃত্যু

প্রকাশের তারিখ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর ৩ সংসদীয় আসনে (জিনাইগাতী- শ্রীবরদী) জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান বাদল মঙ্গলবার দিবাগত রাত ২.৩০ মিনিটে কিডনি জনিত রোগে হাসপাতালে ভর্তি অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 

কিডনি ট্রান্সপ্লান্ট ডিসিশন থাকলেও দলের সংগঠন নুরুজ্জামান বাদলকে চূড়ান্ত করায় ডায়ালাইসিস করে করে নির্বাচনী প্রচারণার কাজ করছিলেন। মাঠে ময়দানে যে কোন কাজের যেন কোন ঘাটতি না ঘটে সেজন্য রাতে সব কাজ শেষ করে ময়মনসিংহে চলে যেতেন স্বদেশ হাসপাতালে। স্বদেশ হাসপাতালে ডায়ালাইসিস শেষ করে সকালে চলে আসতেন নিজের এলাকায়। ডায়ালাইসিস করে ও ফেরা হলো না নিজ এলাকায়। চলে গেলেন না ফেরার দেশে। 

নুরুজ্জামান বাদলের ১ম জানাজা নামাজ আজ দুপুর ২.৩০ মি: শেরপুর পৌর পার্কে ও ২য় জানাজা শ্রীবরদী সরকারী কলেজে বিকাল ৫ ঘটিকায় অনুষ্ঠিত হবে। 

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত