পাথরঘাটায় নৌবাহিনীর যৌথ অভিযানে চিহ্নিত এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
সোমবার ৩ ফেব্রুয়ারী রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাথরঘাটা নৌবাহিনী কন্টিনজেন্ট এবং পুলিশের সমন্বয়ে যৌথ এ অভিযানে পাথরঘাটা পৌরসভার ০২ নং ওয়ার্ডয়স্থ পশু হাসপাতালের সামনের মৃত শাহজাহান ফরাজীর বাসা হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী ইয়াসিন আলী অন্তর (২৫) কে আটক করা হয়।
সে ওই বরগুনা জেলার পাথরঘাটা কলেজ রোড ফরেস্ট অফিসের সামনের ০৮ নং ওয়ার্ডের ইউসুফ আলী ও তাসলিমা দম্পতির ছেলে।
আটককালে তার বাড়ি থেকে ইয়াবা এবং ইয়াবা সেবনের সরঞ্জামাদি এবং একটি মোবাইল উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত সামগ্রী সমূহঃ ইয়াবা- ০৮ পিস, ইয়াবা সেবনের সরঞ্জামাদি, মাদক ব্যবসায় ব্যবহৃত অ্যান্ড্রয়েড মোবাইল- ০১ টি।
উল্লেখ্য, উক্ত মাদক ব্যবসায়ীর নামে পাথরঘাটা থানায় ৬ টি মাদক মামলা রয়েছে। তিনি এলাকায় মাদকের গডফাদার বা কারবারি হিসেবে পরিচিত বলে জানা যায়। আটকৃত ব্যক্তিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য পাথরঘাটা থানায় হস্তান্তর হয়।

বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন