চাঁদপুরের শাহরাস্তিতে ইয়াবা সহ ২ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক উদ্ধার অভিযান চলাকালে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে থানার উপপরিদর্শক (এস আই) আতোয়ার রহমান, সহকারী উপপরিদর্শক (এএসআই) শহীদুল্লাহ, এরশাদ মিয়া সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে রাত পৌনে দশটায় উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নে মাদক উদ্ধার অভিযান পরিচালনা করেন। ওই সময় সূচীপাড়া দিঘীর পাড় এলাকায় তল্লাশিকালে মোঃ শান্ত (২৩) কে ৫০ পিস ইয়াবাসহ আটক করে। শান্ত ওই এলাকার দিঘীরপাড় সোনা মিয়ার বাড়ির মোঃ ভুট্টুর পুত্র।
একই দিন রাত সাড়ে এগারোটায় উপপরিদর্শক (এস আই) আরিফ হোসাইন, সহকারী উপপরিদর্শক (এএসআই) সাদ্দাম হোসেন সঙ্গীয় ফোর্স ওই ইউনিয়নের নবাবপুর এলাকায় অভিযান পরিচালনা করেন। ওই সময় নবাবপুর ব্রীজ সংলগ্ন এলাকায় তল্লাশিকালে মোঃ নাজমুল হোসেন তরুণ (২২) এর হেফাজত হতে ২১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সে ওই গ্রামের বসু বাড়ির ছালেহ আহমদের পুত্র।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, আটককৃত মাদক কারবারি দ্বয়ের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন