ঢাকা   বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
মুক্তির লড়াই

কচুয়ায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে যৌথ বাহিনীর মহড়া

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যৌথ বাহিনীর মহড়া।

​আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে চাঁদপুরের কচুয়ায় সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের সমন্বয়ে এক বিশাল যৌথ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

​বুধবার বিকেলে  কচুয়া সরকারি ডিগ্রি কলেজ মাঠে এই মহড়া পরিচালিত হয়। কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু নাছির-এর নেতৃত্বে এই মহড়াটি অনুষ্ঠিত হয়।

​যৌথ বাহিনীর এই মহড়াটি কচুয়া সরকারি ডিগ্রি কলেজ মাঠ থেকে শুরু হয়ে কচুয়া পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকা প্রদক্ষিণ করে। সাধারণ মানুষের মাঝে নিরাপত্তার বার্তা পৌঁছে দিতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়। পরে মহড়াটি পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সামনে এসে সমাপ্ত হয়।

​সূত্র জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রোধ এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতেই এই মহড়ার আয়োজন। সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশ সদস্যদের এই যৌথ উপস্থিতি নির্বাচনের আগে জনমনে স্বস্তি ও আস্থা ফেরাতে সহায়ক হবে বলে মনে করছেন।

এ সময় অন্যান্যের মধ্যে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বোরহান উদ্দিন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশেদুল ইসলাম, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম প্রমুখ। 

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬

কচুয়ায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে যৌথ বাহিনীর মহড়া

প্রকাশের তারিখ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

​আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে চাঁদপুরের কচুয়ায় সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের সমন্বয়ে এক বিশাল যৌথ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

​বুধবার বিকেলে  কচুয়া সরকারি ডিগ্রি কলেজ মাঠে এই মহড়া পরিচালিত হয়। কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু নাছির-এর নেতৃত্বে এই মহড়াটি অনুষ্ঠিত হয়।

​যৌথ বাহিনীর এই মহড়াটি কচুয়া সরকারি ডিগ্রি কলেজ মাঠ থেকে শুরু হয়ে কচুয়া পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকা প্রদক্ষিণ করে। সাধারণ মানুষের মাঝে নিরাপত্তার বার্তা পৌঁছে দিতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়। পরে মহড়াটি পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সামনে এসে সমাপ্ত হয়।

​সূত্র জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রোধ এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতেই এই মহড়ার আয়োজন। সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশ সদস্যদের এই যৌথ উপস্থিতি নির্বাচনের আগে জনমনে স্বস্তি ও আস্থা ফেরাতে সহায়ক হবে বলে মনে করছেন।

এ সময় অন্যান্যের মধ্যে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বোরহান উদ্দিন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশেদুল ইসলাম, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম প্রমুখ। 

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত