ঢাকা   শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
মুক্তির লড়াই

দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের দলে স্থান হবে না: কায়কোবাদ

দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও সমাজে খারাপ হিসেবে চিহ্নিত ব্যক্তিদের সঙ্গে রাজনীতি করবেন না বলে স্পষ্ট ঘোষণা দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী, পাঁচবারের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

বুধবার (৪ জানুয়ারি) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মুরাদনগর উপজেলার কামাল্লা হাইস্কুল মাঠে অনুষ্ঠিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

কায়কোবাদ বলেন, “যারা দুর্নীতিবাজ, যারা চাঁদাবাজ, যারা সমাজে খারাপ হিসেবে চিহ্নিত তাদের দলে কোনো স্থান হবে না। তাদের সঙ্গে আমি রাজনীতি করবো না এবং তাদের সঙ্গে আমার কোনো সম্পর্কও থাকবে না।”

তিনি আরও বলেন, “এক সময় কেউ ভাবেনি এই জালিম সরকার এভাবে বিতাড়িত হবে। আমিও কখনো ভাবিনি সম্মানের সঙ্গে দেশে ফিরে এসে নির্বাচন করার সুযোগ পাবো। আমি বিশ্বাস করি, আপনাদের দোয়ার বরকতেই আল্লাহ আমাকে সেই সুযোগ করে দিয়েছেন।”

নিজের রাজনৈতিক জীবনের কথা উল্লেখ করে তিনি বলেন, “আমার আর কোনো চাওয়া-পাওয়া নেই। আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থনে আল্লাহ আমাকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত করেছিলেন। আমি সিদ্ধান্ত নিয়েছি আল্লাহর দয়ায় এবং আপনাদের সমর্থনে আবার এমপি হলে মুরাদনগর আর নেতাদের কথায় চলবে না। মুরাদনগর চলবে জনগণের কথায়। জনগণের সঙ্গে আলোচনা করেই সব উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে।”

তিনি বলেন, “সৎ, নিষ্ঠাবান, দেশপ্রেমিক ও ভালো মানুষদের নিয়েই আমি রাজনীতি করবো এবং তাদেরই নেতৃত্বে নিয়ে আসবো। অসৎ ও চাঁদাবাজদের দলে কোনো জায়গা হবে না।”

বিগত ১৭ বছরের উন্নয়ন নিয়ে সমালোচনা করে কায়কোবাদ বলেন, “এই সময়ে মুরাদনগরে উল্লেখযোগ্য ও দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। বিএনপি সরকারের আমলে নির্মিত নতুন নতুন রাস্তাগুলোর সংস্কারও সঠিকভাবে করা হয়নি। মুরাদনগরবাসী দীর্ঘদিন ধরে জেল-জুলুম, নির্যাতন, চাঁদাবাজি ও মাদকের অভয়ারণ্যের মধ্যে বসবাস করেছে।”

 কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি চৌধুরী রকিবুল হক শিপনের সভাপতিত্বে জসিম উদ্দিন চৌধুরী ও তোফাজ্জল হোসেন লিটনের যৌথ সঞ্চালনায় পথসভায় উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, আজিজ মোল্লা, নজরুল ইসলামসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬

দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের দলে স্থান হবে না: কায়কোবাদ

প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত