আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে নাটকীয় রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা নির্বাচন কমিশন কর্তৃক বাতিল এবং পরবর্তীতে হাইকোর্টে রিট খারিজ হওয়ায় এ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির কোনো প্রার্থী আর মাঠে নেই।
এই প্রেক্ষাপটে বিএনপি জোট আনুষ্ঠানিকভাবে গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিনকে (প্রতীক: ট্রাক) সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ফলে দেবিদ্বার আসনে নির্বাচনী লড়াই এখন কার্যত সীমিত হয়ে এসেছে জামায়াত জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ এবং বিএনপি-সমর্থিত জোট প্রার্থী জসিম উদ্দিনের মধ্যে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্যসচিব এএফএম তারেক মুন্সী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, কেন্দ্রীয় নির্দেশনার আলোকে স্থানীয় বিএনপি এখন থেকে জোটের প্রার্থী হিসেবে জসিম উদ্দিনের পক্ষে মাঠে সক্রিয়ভাবে কাজ করবে।
তারেক মুন্সী বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে যেহেতু আমাদের দলের নিজস্ব কোনো প্রার্থী নেই, তাই দলের হাইকমান্ডের সিদ্ধান্ত অনুযায়ী গণঅধিকার পরিষদের প্রার্থীকে সমর্থন দেওয়া হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে দেবিদ্বারের সকল নেতা-কর্মী ও সাধারণ ভোটারদের ট্রাক প্রতীকের প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান জানাচ্ছি।
এদিকে বিএনপির এই সমর্থনকে ইতিবাচকভাবে দেখছে গণঅধিকার পরিষদ। দলটির কেন্দ্রীয় উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ সন্তোষ প্রকাশ করে বলেন, বিএনপি জোটের আনুষ্ঠানিক সমর্থনে তাদের প্রার্থীর অবস্থান আরও সুসংহত হয়েছে। ইতোমধ্যে নেতা-কর্মীরা ঐক্যবদ্ধভাবে নির্বাচনী কার্যক্রমে নেমে পড়েছেন।
ধানের শীষের অনুপস্থিতিতে গড়ে ওঠা এই নতুন রাজনৈতিক মেরুকরণ দেবিদ্বারের ভোটের সমীকরণে কী ধরনের প্রভাব ফেলে—সেদিকেই এখন তাকিয়ে রাজনৈতিক মহল।

শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন