আন্তবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিক্ষক ও শিক্ষার্থীসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ ধূপখোলায় এ সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের এক পর্যায়ে শিক্ষক ও বিশ্ববিদ্যালয়কর্মীরাও এতে জড়িয়ে পড়েন। আহতদের উদ্ধার করে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আজ অনুষ্ঠিত আন্তবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় ইসলামিক স্টাডিজ বিভাগ ও সাংবাদিকতা বিভাগ। নির্ধারিত সময়ের খেলা ড্র হলে ট্রাইবেকারে গড়ায় ম্যাচটি। ট্রাইবেকার চলাকালে একাধিক সিদ্ধান্তকে ঘিরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এক পর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়।
পরবর্তীতে দুই বিভাগের শিক্ষার্থীরা দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়লে পুরো মাঠজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি শান্ত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হলেও সংঘর্ষ কিছু সময় অব্যাহত ছিল। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্টরা।

শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন