ঢাকা   শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
মুক্তির লড়াই

বিএনপি ক্ষমতায় এলে কার্ডের মাধ্যমে কৃষকদের ভর্তুকি দেয়া হবে..... এহছানুল হক মিলন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কচুয়ায় বিএনপির ধানের শীষের প্রার্থী ড. এহছানুল হক মিলনের পথসভায় ভোটারদের সবর উপস্থিতি লক্ষ্য করা গেছে। পথসভায় অংশ নিয়ে বাড়ি বাড়ি গিয়ে পুরুষ ভোটারদের পাশাপাশি নারী ভোটারদের কাছে ধানের শীষে ভোট চেয়েছেন। বৃহস্পতিবার দিনব্যাপী আশ্রাফপুর ইউনিয়নের আশ্রাফপুর পোড়া বাড়ি, পনশাহি, মাসনিগাছা, উত্তর আশ্রাফপুর বিদ্যালয় সংলগ্ন, চাঙ্গিনী ও জগতপুর গ্রামসহ ওই ইউনিয়নের ০৬টি পয়েন্টে নির্বাচনী পথসভায় অংশ নিয়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের সাথে মতবিনিমিয় করেন। মত বিনিময় সভায় তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে কৃষি কার্ডের মাধ্যমে কৃষকদের ভর্তুকি দেয়া হবে । 

কৃষকদের উৎপাদিত পণ্যের মূল্যের চেয়ে বাজার মূল্যে কম হলে সরকার ওই ভর্তুকি দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এসময় তিনি এলাকার বিভিন্ন সমস্যা ও ভোগান্তির কথা শুনেন ভোটারদের কাছ থেকে। এছাড়াও ঐদিন স্থানীয় বিএনপি কর্তৃক আয়োজিত জগতপুর বাজারে পথসভায় বক্তব্য দেন। 

এ সময় তিনি বলেন, স্বাধীনতা বিরোধী শক্তিকে ক্ষমতায় আসতে দেয়া হবে না। যারা বাংলাদেশ নামক রাষ্ট্র চায়নি তাদের কি কোন অধিকার আছে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার। আমার কোন মেয়ে বোনকে ইভটিজিং করা চলবে না।  তিনি আরো বলেন, ১৯৯৬ ও ২০০১ সালে আমি এমপি হয়েছিলাম আপনাদের ভোটে। নকল প্রতিরোধ করেছিলাম। বেগম খালেদা জিয়া উপৃবৃত্তি দিয়েছিল। এবার তারেক জিয়া রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে ডিগ্রি পর্যন্ত আপনাদের ছেলে মেয়েদের উপবৃত্তি দেয়া হবে। আগামী দিনে তারেক রহমানের প্রধানমন্ত্রী চান ? মিলনকে এমপি চান ? তাহলে ধানের শীষে ভোট দিলে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি আর থাকবে না।

 এসময় সাধারণ জনগনের মাঝে একধরনের উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। এসময় উপজেলা বিএনপির প্রধান স্বমন্বয়ক শাহজালাল প্রধান, সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুভাষ, সহ-সভাপতি আজিজ মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম, ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল ও ছাত্রদলসহ সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬

বিএনপি ক্ষমতায় এলে কার্ডের মাধ্যমে কৃষকদের ভর্তুকি দেয়া হবে..... এহছানুল হক মিলন

প্রকাশের তারিখ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কচুয়ায় বিএনপির ধানের শীষের প্রার্থী ড. এহছানুল হক মিলনের পথসভায় ভোটারদের সবর উপস্থিতি লক্ষ্য করা গেছে। পথসভায় অংশ নিয়ে বাড়ি বাড়ি গিয়ে পুরুষ ভোটারদের পাশাপাশি নারী ভোটারদের কাছে ধানের শীষে ভোট চেয়েছেন। বৃহস্পতিবার দিনব্যাপী আশ্রাফপুর ইউনিয়নের আশ্রাফপুর পোড়া বাড়ি, পনশাহি, মাসনিগাছা, উত্তর আশ্রাফপুর বিদ্যালয় সংলগ্ন, চাঙ্গিনী ও জগতপুর গ্রামসহ ওই ইউনিয়নের ০৬টি পয়েন্টে নির্বাচনী পথসভায় অংশ নিয়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের সাথে মতবিনিমিয় করেন। মত বিনিময় সভায় তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে কৃষি কার্ডের মাধ্যমে কৃষকদের ভর্তুকি দেয়া হবে । 

কৃষকদের উৎপাদিত পণ্যের মূল্যের চেয়ে বাজার মূল্যে কম হলে সরকার ওই ভর্তুকি দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এসময় তিনি এলাকার বিভিন্ন সমস্যা ও ভোগান্তির কথা শুনেন ভোটারদের কাছ থেকে। এছাড়াও ঐদিন স্থানীয় বিএনপি কর্তৃক আয়োজিত জগতপুর বাজারে পথসভায় বক্তব্য দেন। 

এ সময় তিনি বলেন, স্বাধীনতা বিরোধী শক্তিকে ক্ষমতায় আসতে দেয়া হবে না। যারা বাংলাদেশ নামক রাষ্ট্র চায়নি তাদের কি কোন অধিকার আছে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার। আমার কোন মেয়ে বোনকে ইভটিজিং করা চলবে না।  তিনি আরো বলেন, ১৯৯৬ ও ২০০১ সালে আমি এমপি হয়েছিলাম আপনাদের ভোটে। নকল প্রতিরোধ করেছিলাম। বেগম খালেদা জিয়া উপৃবৃত্তি দিয়েছিল। এবার তারেক জিয়া রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে ডিগ্রি পর্যন্ত আপনাদের ছেলে মেয়েদের উপবৃত্তি দেয়া হবে। আগামী দিনে তারেক রহমানের প্রধানমন্ত্রী চান ? মিলনকে এমপি চান ? তাহলে ধানের শীষে ভোট দিলে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি আর থাকবে না।

 এসময় সাধারণ জনগনের মাঝে একধরনের উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। এসময় উপজেলা বিএনপির প্রধান স্বমন্বয়ক শাহজালাল প্রধান, সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুভাষ, সহ-সভাপতি আজিজ মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম, ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল ও ছাত্রদলসহ সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত