নুরনবী সরকার ভোলা থেকে---- মা বোনদের ইজ্জত রক্ষা করার জন্য আমাদের সর্বাত্নক চেষ্টা অব্যাহত থাকবে। আমাদের কখনও ইচ্ছে ছিলোনা মা বোনদের রাস্তায় নামানোর। কিন্তু একটি পক্ষ নারীদের সম্মান নিয়ে ছিনিমিনি করছে। তাই নারীদের সম্মান রক্ষার্থ আজকের এই সমাবেশ। নারীরা আমাদের মা বোন। আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত হলে এই মা বোনদের সম্মান রক্ষার্থে ভোলায় নারীদের দ্বারা পরিচালিত একটি বিশেষায়িত হাসপাতাল গরে তোলা হবে।
শুক্রবার সকাল ৯ টায় ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বোরহানউদ্দিন সরকারী মাধ্যমিক বিদ্যালয় মাঠে বোরহানউদ্দিন পৌরসভা মহিলা বিভাগ কর্তৃক আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথী হিসেবে ভোলা- ২ আসনের ১১দলীয় জোটের দাড়িপাল্লা প্রতিকের প্রার্থী মাওলানা ফজলুল করিম এ কথা বলেন।
বোরহানউদ্দিন উপজেলা জামায়েতী ইসলামের আমীর মাওলানা মাকসুদুর রহমানের সভাপতিত্বে তিনি আর ও বলেন- আগামী ১২ ফেব্রুয়ারী নির্বাচনে সরকারে আইনশৃঙ্খলা বাহিনীর পাশিপাশি জামায়েতী ইসলামের কর্মীরা মা বোনদের নিরাপত্তায় নিয়োজিত থাকবে। সকল ভয়ভীতি উপেক্ষা করে ভোট কেন্দ্রে এসে দাড়িপাল্লা প্রতিকে ভোট দেওয়ার আহব্বান জানান। নির্বাচিত হলে মা বোনদের সম্মান সর্বোচ্চ আসীনে রাখা হবে।
উপজেলা জামায়েতী ইসলামের সেক্রেটারী আবুল কালামের সঞ্চালনায় বক্তব্য রাখেন- জেলা কর্ম পরিষদ সদস্য এ এইচ এম ওয়ালিউল্লাহ,উপজেলা নায়েবে আমীর আঃ রহিম,পৌরসভা আমির মাওলানা আমানউল্লাহ, উপজেলা মহিলা বিভাগের সভানেত্রী মোসা: লাইজু, সদস্য নাজরিন আক্তার প্রমূখ। সমাবেশ শেষে নারীদের নির্বাচনী কাজে বাধা ও হেনোস্তার প্রতিবাদে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি সরকারী মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে পৌরসভার প্রধান সড়ক প্রদিক্ষন করে হাসপাতালের সামনে গিয়ে শেষ হয়।

শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন