ঢাকা   শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
মুক্তির লড়াই

কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর দু’টি অফিস ভাংচুর ও ককটেল নিক্ষেপ

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী কাপ পিরিচ প্রতিকের সাইফুল ইসলাম ফিরোজের দুটি নির্বাচনী অফিস ভাংচুর করা হয়েছে। হামলাকারীরা ওই অফিসের ৪টি মটরসাইকেল ভাংচুর ও ২টি ককটেল নিক্ষেপ করেছে। তবে ককটেল বিস্ফোরন না ঘটায় বড় ধরনের ক্ষতি হয়নি। বৃহস্পতিবার রাত ৮ টার দিকে দূর্বত্তরা কালীগঞ্জ শহরের ভূষনস্কুল সড়কে ও হেলায় গ্রামের কাপ পিরিচের দুটি নির্বাচনী অফিস এ হামলা চালায়। 

খবর পেয়েই ম্যাজিষ্টেটসহ কালীগঞ্জ    থানার ওসি, বিজিবি, পুলিশ ও সেনাবাহিনীর টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

কাপ পিরিচ প্রতিকের প্রার্থী ফিরোজের ছোট ভাই কাজল জানায়, তাদের কর্মী সমর্থকেরা ভোটের প্রচারনায় থাকায় অফিসে কেউ ছিল না। রাত ৮ টার দিকে ৪ টি মটরসাইকেলে ৮/১০ জনের দূর্বৃত্তরা রামদা দেশিয় অস্ত্র নিয়ে এসে তাদের ভূষনস্কুল সড়কে নির্বাচনী অফিসে হামলা করে। হামলাকারীরা অফিসের মধ্যে থাকা ৪ টি মটরসাইকেল ও চেয়ার টেবিল ভাংচুরসহ কয়েকটি ককটেল নিক্ষেপ করে। এরপর দূর্বৃত্তরা পাশ্ববর্তী হেলায় গ্রামে কাপ পিরিচের নির্বাচনী অফিস ভাংচুর করা হয়। প্রতিপক্ষ প্রার্থীর মদদে এ হামলার ঘটনা ঘটেছে বলে তাদের অভিযোগ।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত নির্বাহী ম্যাজিষ্টেট ও কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক বলেন, এ ঘটনায় অপরাধি চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে । সুষ্ট নির্বাচনের পরিবেশ রক্ষায় কাউকে ছাড় দেওয়া হবে না।

কালীগঞ্জ থানার (ওসিজেল্লাল হোসেন জানাননির্বাচনী অফিস ভাংচুরের খবর পেয়েই তিনি ও ম্যাজিষ্টেটসহ বিজিবি, পুলিশ ও সেনাবাহিনীর টিম ঘটনাস্থলে যান। নির্বাচনী আইনশৃংখলা টিমের দ্বায়িত্বে থাকা ম্যাজিষ্টেট ঘটনাটি দেখে নির্দ্দেশনার পর প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬

কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর দু’টি অফিস ভাংচুর ও ককটেল নিক্ষেপ

প্রকাশের তারিখ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী কাপ পিরিচ প্রতিকের সাইফুল ইসলাম ফিরোজের দুটি নির্বাচনী অফিস ভাংচুর করা হয়েছে। হামলাকারীরা ওই অফিসের ৪টি মটরসাইকেল ভাংচুর ও ২টি ককটেল নিক্ষেপ করেছে। তবে ককটেল বিস্ফোরন না ঘটায় বড় ধরনের ক্ষতি হয়নি। বৃহস্পতিবার রাত ৮ টার দিকে দূর্বত্তরা কালীগঞ্জ শহরের ভূষনস্কুল সড়কে ও হেলায় গ্রামের কাপ পিরিচের দুটি নির্বাচনী অফিস এ হামলা চালায়। 

খবর পেয়েই ম্যাজিষ্টেটসহ কালীগঞ্জ    থানার ওসি, বিজিবি, পুলিশ ও সেনাবাহিনীর টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

কাপ পিরিচ প্রতিকের প্রার্থী ফিরোজের ছোট ভাই কাজল জানায়, তাদের কর্মী সমর্থকেরা ভোটের প্রচারনায় থাকায় অফিসে কেউ ছিল না। রাত ৮ টার দিকে ৪ টি মটরসাইকেলে ৮/১০ জনের দূর্বৃত্তরা রামদা দেশিয় অস্ত্র নিয়ে এসে তাদের ভূষনস্কুল সড়কে নির্বাচনী অফিসে হামলা করে। হামলাকারীরা অফিসের মধ্যে থাকা ৪ টি মটরসাইকেল ও চেয়ার টেবিল ভাংচুরসহ কয়েকটি ককটেল নিক্ষেপ করে। এরপর দূর্বৃত্তরা পাশ্ববর্তী হেলায় গ্রামে কাপ পিরিচের নির্বাচনী অফিস ভাংচুর করা হয়। প্রতিপক্ষ প্রার্থীর মদদে এ হামলার ঘটনা ঘটেছে বলে তাদের অভিযোগ।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত নির্বাহী ম্যাজিষ্টেট ও কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক বলেন, এ ঘটনায় অপরাধি চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে । সুষ্ট নির্বাচনের পরিবেশ রক্ষায় কাউকে ছাড় দেওয়া হবে না।

কালীগঞ্জ থানার (ওসিজেল্লাল হোসেন জানাননির্বাচনী অফিস ভাংচুরের খবর পেয়েই তিনি ও ম্যাজিষ্টেটসহ বিজিবি, পুলিশ ও সেনাবাহিনীর টিম ঘটনাস্থলে যান। নির্বাচনী আইনশৃংখলা টিমের দ্বায়িত্বে থাকা ম্যাজিষ্টেট ঘটনাটি দেখে নির্দ্দেশনার পর প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত