ঢাকা   শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
মুক্তির লড়াই

মহেশপুরে ধানের শীষের মিছিলে মোটরসাইকেল–করিমন মুখোমুখি সংঘর্ষে আহত ৩

ঝিনাইদহের মহেশপুরে ধানের শীষের মিছিল চলাকালে মোটরসাইকেল ও করিমনের মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ফতেপুর ইউপির কৃষ্ণচন্দ্রপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ৩০ থেকে ৩৫ জন মোটরসাইকেল যোগে ধানের শীষের মিছিল নিয়ে ফতেপুর থেকে খালিশপুরের দিকে যাচ্ছিলো। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি করিমনের সঙ্গে একটি মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে চালক নিমতলা গ্রামের তরিকুল ইসলামের ছেলে নূর হোসেন (১৬) একটি পা ভেঙ্গে যায় ও একই গ্রামের কবির হোসেনের ছেলে রবিন আহত হন। পাশাপাশি করিমন চালকও আহত হন।

স্থানীয়রা দ্রুত আহতদেরকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত নূর হোসেনকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। অন্যদিকে রবিন ও করিমন চালক বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬

মহেশপুরে ধানের শীষের মিছিলে মোটরসাইকেল–করিমন মুখোমুখি সংঘর্ষে আহত ৩

প্রকাশের তারিখ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ঝিনাইদহের মহেশপুরে ধানের শীষের মিছিল চলাকালে মোটরসাইকেল ও করিমনের মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ফতেপুর ইউপির কৃষ্ণচন্দ্রপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ৩০ থেকে ৩৫ জন মোটরসাইকেল যোগে ধানের শীষের মিছিল নিয়ে ফতেপুর থেকে খালিশপুরের দিকে যাচ্ছিলো। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি করিমনের সঙ্গে একটি মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে চালক নিমতলা গ্রামের তরিকুল ইসলামের ছেলে নূর হোসেন (১৬) একটি পা ভেঙ্গে যায় ও একই গ্রামের কবির হোসেনের ছেলে রবিন আহত হন। পাশাপাশি করিমন চালকও আহত হন।

স্থানীয়রা দ্রুত আহতদেরকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত নূর হোসেনকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। অন্যদিকে রবিন ও করিমন চালক বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত