জামায়াত ইসলামী বাংলাদেশ, চাঁদপুরের কচুয়া উপজেলা শাখার উদ্যোগে জামায়াত সমর্থিত ২৬০ চাঁদপুর -১ কচুয়া আসনের সংসদ সদস্য প্রাথী আবু নছর আশরাফীর নির্বাচনী ইশতেহার ঘোষনা করা হয়।শনিবার বিকালে কচুয়া পৌরসভাধীন তৃপ্তি হোটেল এন্ড চাইনিজ রেস্টুরেন্টে এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। জামায়াত ইসলামী বাংলাদেশ কচুয়া আসনের প্রার্থী আবু নছর আশরাফী পক্ষে ১৬ টি মৌলিক বিষয় ও ৫৪ টি সাব পয়েন্ট নিয়ে তাদের এ নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়। সাবেক ছাত্র নেতা মোঃ শাহাদাত হোসেন আবু নছর আশরাফির পক্ষে এ ইশতেহার ঘোষণা করেন।
নির্বাচনী ইশতেহারে ঐক্যবদ্ধ কচুয়া, শিক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসা,নাগরিক সেবা, জলাবদ্ধতা ও বর্জ্য ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলার উন্নতি সাধন, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন, চাঁদাবাজ ও মাদকমুক্ত কচুয়া গঠন, নারী ও শিশু শিক্ষার উন্নয়ন, বেকারত্ব নিরসন,গ্রামীণ সমাজ উন্নয়ন, কৃষক শ্রমিক ও মেহনতি মানুষের সেবা নিশ্চিতকরণ, ধর্মীয় সম্প্রতি ও শান্তিপূর্ণ সহাবস্থান, উলামায়ে কেরাম ও শিক্ষক সমাজের প্রকৃত মর্যাদা নিশ্চিতকরন, সংস্কৃতি ও বিনোদন জবাবদিহিতা বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াত এর নায়েবে আমির এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল,উপজেলা জামায়াতের আমির এডভোকেট আবু তাহের মেসবাহ, সেক্রেটার জেনারেল মো: সিরাজুল ইসলাম ও পৌরসভা জামায়াতের আমির অধ্যক্ষ মোহাম্মদ জাকির উল্লাহ শাজুলী অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন।

রোববার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন