কুমিল্লা–৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জাকারিয়া তাহের সুমনের পক্ষে ঢাকাস্থ বরুড়া উপজেলা জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে জনসংযোগ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মইনুল হোসেন অপুর নেতৃত্বে এ জনসংযোগ কর্মসূচি বরুড়া উপজেলার ঝলম, চিতড্ডা, আড্ডা, আদ্রা ভাউকসার ও পয়ালগাছা ইউনিয়নের বিভিন্ন এলাকায় পরিচালিত হয়।
জনসংযোগকালে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করা হয় এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। এ সময় সৈয়দ মইনুল হোসেন অপু বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয়তাবাদী দলের সহসভাপতি ও আড্ডা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাফর ইকবাল চৌধুরী, ফোরামের সদস্য সচিব জহিরুল ইসলাম, আড্ডা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন বাবুল, সমবায় সম্পাদক কে এম নাজমুল হাসান সোহেল, উপজেলা জাতীয়তাবাদী দলের সদস্য খসরুল আলম, শ্রমিক দলের সভাপতি আমির হোসেন ভূঁইয়া, জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মনির হোসেন, পয়ালগাছা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ উল্লাহ, বর্তমান সাধারণ সম্পাদক আবদুল হাই গাজী এবং দক্ষিণ জেলা ওলামা দলের সিনিয়র সহসভাপতি ফরিদ উদ্দিন আহমেদ।
এ ছাড়া ফোরামের যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম বাবুল, মেহেদী হাসান, গাজী মনিরুজ্জামান, অ্যাডভোকেট আনিসুর রহমান মিশন, সাকিব আল হাসান ও অ্যাডভোকেট আবদুল কুদ্দুসসহ স্থানীয় নেতাকর্মীরা জনসংযোগ কর্মসূচিতে অংশ নেন।

রোববার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন