ঢাকা   রোববার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬
মুক্তির লড়াই

স্বাধীনতার ঘোষক দাবি কাজী ইব্রাহীমের! ভাইরাল ভিডিও ঘিরে নেটদুনিয়ায় তুমুল হাস্যরস

বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে নতুন এক ‘চমকপ্রদ’ দাবি সামনে এনেছেন মুফতি কাজী ইব্রাহীম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, ১৯৭১ সালে অস্ত্রের মুখে দাঁড়িয়ে তিনিই প্রথম স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন।

এতেই থেমে থাকেননি তিনি। মুক্তিযুদ্ধকালীন সময়ে রাজাকারবিরোধী আন্দোলনে ব্যবহৃত বহুল পরিচিত স্লোগান ‘ধর ধর’—এই স্লোগানের উদ্ভাবকও নাকি তিনি নিজেই। ভিডিওতে কাজী ইব্রাহীমকে এসব দাবি অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে উপস্থাপন করতে দেখা যায়।

তবে ঐতিহাসিকভাবে প্রতিষ্ঠিত তথ্যের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক এই বক্তব্য ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা ও হাস্যরস। অনেক নেটিজেন একে ‘ভিত্তিহীন দাবি’ ও ‘ইতিহাস বিকৃতি’ আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করছেন। কেউ কেউ আবার ব্যঙ্গাত্মক মন্তব্যে বিষয়টিকে ট্রল হিসেবেও তুলে ধরছেন।

উল্লেখ্য, বিতর্কিত বক্তব্যের কারণে কাজী ইব্রাহীম অতীতেও একাধিকবার আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন। এবার স্বাধীনতার ঘোষক হওয়ার দাবি তাঁকে নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনায় নিয়ে এসেছে।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

রোববার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬

স্বাধীনতার ঘোষক দাবি কাজী ইব্রাহীমের! ভাইরাল ভিডিও ঘিরে নেটদুনিয়ায় তুমুল হাস্যরস

প্রকাশের তারিখ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে নতুন এক ‘চমকপ্রদ’ দাবি সামনে এনেছেন মুফতি কাজী ইব্রাহীম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, ১৯৭১ সালে অস্ত্রের মুখে দাঁড়িয়ে তিনিই প্রথম স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন।

এতেই থেমে থাকেননি তিনি। মুক্তিযুদ্ধকালীন সময়ে রাজাকারবিরোধী আন্দোলনে ব্যবহৃত বহুল পরিচিত স্লোগান ‘ধর ধর’—এই স্লোগানের উদ্ভাবকও নাকি তিনি নিজেই। ভিডিওতে কাজী ইব্রাহীমকে এসব দাবি অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে উপস্থাপন করতে দেখা যায়।

তবে ঐতিহাসিকভাবে প্রতিষ্ঠিত তথ্যের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক এই বক্তব্য ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা ও হাস্যরস। অনেক নেটিজেন একে ‘ভিত্তিহীন দাবি’ ও ‘ইতিহাস বিকৃতি’ আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করছেন। কেউ কেউ আবার ব্যঙ্গাত্মক মন্তব্যে বিষয়টিকে ট্রল হিসেবেও তুলে ধরছেন।

উল্লেখ্য, বিতর্কিত বক্তব্যের কারণে কাজী ইব্রাহীম অতীতেও একাধিকবার আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন। এবার স্বাধীনতার ঘোষক হওয়ার দাবি তাঁকে নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনায় নিয়ে এসেছে।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত