ঢাকা   রোববার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬
মুক্তির লড়াই

নীলফামারী-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারী-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতীফ তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। শনিবার (৭ জানুয়ারি) সন্ধ্যার পর নীলফামারী শহরের মরালসংঘ মোড়ে অবস্থিত প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে তিনি আনুষ্ঠানিকভাবে এ ইশতেহার প্রকাশ করেন।

ইশতেহারে একটি আধুনিক, টেকসই, সমৃদ্ধ ও উন্নত নীলফামারী গড়ে তোলার সুস্পষ্ট অঙ্গীকার তুলে ধরা হয়। এতে দুর্নীতিমুক্ত প্রশাসন প্রতিষ্ঠা, সরকারি ব্যয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, পরিকল্পিত ও টেকসই অবকাঠামো উন্নয়ন, সবার জন্য মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্যসেবা, প্রশিক্ষণভিত্তিক কর্মসংস্থান সৃষ্টি এবং জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এসব লক্ষ্য বাস্তবায়নে ছয়টি মূল অঙ্গীকারের আওতায় মোট ৩৩টি নির্দিষ্ট কর্মপরিকল্পনা উল্লেখ করা হয়।

ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সদর উপজেলা আমির মাওলানা আবু হানিফা শাহ, শহর জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আনিছুর রহমান আযাদ, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মামুনুর রশীদ পাটোয়ারী এবং এনসিপির জেলা আহ্বায়ক আব্দুল মজিদসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ঘোষিত ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে নীলফামারী-২ আসনে সুশাসন প্রতিষ্ঠা ও টেকসই উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

রোববার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬

নীলফামারী-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

প্রকাশের তারিখ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারী-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতীফ তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। শনিবার (৭ জানুয়ারি) সন্ধ্যার পর নীলফামারী শহরের মরালসংঘ মোড়ে অবস্থিত প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে তিনি আনুষ্ঠানিকভাবে এ ইশতেহার প্রকাশ করেন।

ইশতেহারে একটি আধুনিক, টেকসই, সমৃদ্ধ ও উন্নত নীলফামারী গড়ে তোলার সুস্পষ্ট অঙ্গীকার তুলে ধরা হয়। এতে দুর্নীতিমুক্ত প্রশাসন প্রতিষ্ঠা, সরকারি ব্যয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, পরিকল্পিত ও টেকসই অবকাঠামো উন্নয়ন, সবার জন্য মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্যসেবা, প্রশিক্ষণভিত্তিক কর্মসংস্থান সৃষ্টি এবং জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এসব লক্ষ্য বাস্তবায়নে ছয়টি মূল অঙ্গীকারের আওতায় মোট ৩৩টি নির্দিষ্ট কর্মপরিকল্পনা উল্লেখ করা হয়।

ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সদর উপজেলা আমির মাওলানা আবু হানিফা শাহ, শহর জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আনিছুর রহমান আযাদ, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মামুনুর রশীদ পাটোয়ারী এবং এনসিপির জেলা আহ্বায়ক আব্দুল মজিদসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ঘোষিত ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে নীলফামারী-২ আসনে সুশাসন প্রতিষ্ঠা ও টেকসই উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত