কুমিল্লার সদর উপজেলায় কটক বাজার এলাকায় দুটি পুকুর সেঁচে বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভোর ৩টার দিকে র্যাব-১১ অভিযান শুরু করে।
দীর্ঘ সময় ধরে চলা এই অভিযানে দুটি পুকুরে সেচ কার্যক্রম চালিয়ে ৩টি বিদেশি পিস্তলসহ মোট ৬টি আগ্নেয়াস্ত্র, ২৯টি গুলি এবং বিপুল পরিমাণ চাইনিজ কুড়াল ও অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। বেলা সাড়ে ১১টার দিকে উদ্ধার অভিযান শেষ হয়।
দুপুর ১২টায় র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম জানান,
“মঙ্গলবার ভোর থেকে অস্ত্র উদ্ধারের অভিযান পরিচালনা করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রগুলো কে বা কারা এখানে মজুদ করেছে—তা শনাক্তে অনুসন্ধান ও গোয়েন্দা তৎপরতা চলছে।”
এলাকায় পুকুরের নিচে এমন বিপুল পরিমাণ অস্ত্র মজুদের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ধারণা করছে, সংঘবদ্ধ কোনো চক্র অস্ত্রগুলো লুকিয়ে রেখেছিল। উদ্ধারকৃত অস্ত্রের উৎস ও ব্যবহারের উদ্দেশ্য জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন