ঢাকা   শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
মুক্তির লড়াই

শেরপুরে ধানের শীষে সিল মারা শতাধিক ব্যালট উদ্ধার, আটক ২

শেরপুর-১ (সদর) আসনের একটি ভোটকেন্দ্রে ধানের শীষ প্রতীকে সিল মারা শতাধিক ব্যালট পেপার উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

আজ সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের দক্ষিণ নলবাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, বিএনপির দুই সমর্থক কৌশলে শতাধিক ব্যালটে সিল মারেন। প্রিসাইডিং কর্মকর্তার নজরে বিষয়টি এলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হয়। সিল মারা ব্যালটগুলো বাক্সে ফেলার আগেই উদ্ধার করা হয় এবং বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও মাহবুবা হক বলেন, বর্তমানে কেন্দ্রে ভোটগ্রহণ স্বাভাবিক রয়েছে।

ঘটনার পর কিছু সময় উত্তেজনা তৈরি হলেও অতিরিক্ত পুলিশ মোতায়েনের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

শেরপুরে ধানের শীষে সিল মারা শতাধিক ব্যালট উদ্ধার, আটক ২

প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

শেরপুর-১ (সদর) আসনের একটি ভোটকেন্দ্রে ধানের শীষ প্রতীকে সিল মারা শতাধিক ব্যালট পেপার উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

আজ সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের দক্ষিণ নলবাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, বিএনপির দুই সমর্থক কৌশলে শতাধিক ব্যালটে সিল মারেন। প্রিসাইডিং কর্মকর্তার নজরে বিষয়টি এলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হয়। সিল মারা ব্যালটগুলো বাক্সে ফেলার আগেই উদ্ধার করা হয় এবং বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও মাহবুবা হক বলেন, বর্তমানে কেন্দ্রে ভোটগ্রহণ স্বাভাবিক রয়েছে।

ঘটনার পর কিছু সময় উত্তেজনা তৈরি হলেও অতিরিক্ত পুলিশ মোতায়েনের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত