ঢাকা   শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
মুক্তির লড়াই

সামুদ্রিক সহযোগিতায় চীনের ভূমিকায় আইএমও মহাসচিবের উচ্চ প্রশংসা

সামুদ্রিক খাতের উন্নয়নে চীনের অব্যাহত সহযোগিতার ভূয়সী প্রশংসা করেছেন আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা বা আইএমও’র মহাসচিব আর্সেনিও ডমিঙ্গুয়েজ।

মঙ্গলবার লন্ডনে আইএমও সদর দপ্তরে আয়োজিত বসন্ত উৎসবে তিনি এই অভিমত ব্যক্ত করেন। আইএমও-তে নিযুক্ত চীনের স্থায়ী মিশন এই উৎসবের আয়োজন করে।

২০২৫ সালের নভেম্বরে আইএমও-তে চীনের স্থায়ী মিশন উদ্বোধনের পর এটিই ছিল এ ধরনের প্রথম আয়োজন। 

অনুষ্ঠানে আইএমও-এর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন সদস্য দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পুরো সদর দপ্তর উৎসবের আমেজে মুখরিত হয়ে ওঠায় মহাসচিব সংশ্লিষ্ট সকলের পক্ষ থেকে চীনকে বিশেষ ধন্যবাদ জানান।এ সময় মহাসচিব ডমিঙ্গুয়েজ বলেন, আসন্ন 'অশ্ব বছর' স্থিতিস্থাপকতা এবং সাহসের প্রতীক। 

তিনি আইএমও-এর লক্ষ্য ও কর্মসূচি বাস্তবায়নে চীনের সক্রিয় ভূমিকার কথা স্মরণ করেন এবং বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে বন্ধুত্বের পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

তথ্য ও ছবি: শুভ-ফয়সল,সিনহুয়া।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

সামুদ্রিক সহযোগিতায় চীনের ভূমিকায় আইএমও মহাসচিবের উচ্চ প্রশংসা

প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সামুদ্রিক খাতের উন্নয়নে চীনের অব্যাহত সহযোগিতার ভূয়সী প্রশংসা করেছেন আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা বা আইএমও’র মহাসচিব আর্সেনিও ডমিঙ্গুয়েজ।

মঙ্গলবার লন্ডনে আইএমও সদর দপ্তরে আয়োজিত বসন্ত উৎসবে তিনি এই অভিমত ব্যক্ত করেন। আইএমও-তে নিযুক্ত চীনের স্থায়ী মিশন এই উৎসবের আয়োজন করে।

২০২৫ সালের নভেম্বরে আইএমও-তে চীনের স্থায়ী মিশন উদ্বোধনের পর এটিই ছিল এ ধরনের প্রথম আয়োজন। 

অনুষ্ঠানে আইএমও-এর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন সদস্য দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পুরো সদর দপ্তর উৎসবের আমেজে মুখরিত হয়ে ওঠায় মহাসচিব সংশ্লিষ্ট সকলের পক্ষ থেকে চীনকে বিশেষ ধন্যবাদ জানান।এ সময় মহাসচিব ডমিঙ্গুয়েজ বলেন, আসন্ন 'অশ্ব বছর' স্থিতিস্থাপকতা এবং সাহসের প্রতীক। 

তিনি আইএমও-এর লক্ষ্য ও কর্মসূচি বাস্তবায়নে চীনের সক্রিয় ভূমিকার কথা স্মরণ করেন এবং বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে বন্ধুত্বের পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

তথ্য ও ছবি: শুভ-ফয়সল,সিনহুয়া।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত