রূপসার জয়পুর একটেল টাওয়ারের পাশে শাহনাজ বেগমের বাড়িতে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়িটি আবুল হোসেন গাজী–এর পরিবারভুক্ত হিসেবে পরিচিত। নিহত ব্যক্তি মোঃ মহরআলী (৫৫)। তিনি কৈয়ে বাজারের একটি মিষ্টির দোকানে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহটি গলায় কাটা অবস্থায় ঘরের ভেতর পড়ে ছিল। ১৩ ফেব্রুয়ারি সকাল সাতটায় তার সন্তান মরদেহ টি দেখতে পায়।
ঘটনাস্থলের দরজার পেছন থেকে রক্তমাখা একটি কুড়াল উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। তবে এ বিষয়ে চূড়ান্তভাবে কিছু জানায়নি পুলিশ।
নিহতের স্ত্রী পুতুল বেগম ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। তাকে খুঁজে বের করতে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান শুরু করেছে বলে জানা গেছে।
পরিবার সূত্রে আরও জানা যায়, নিহতের ছেলে শুকুর আল (২৩) গত ১০ তারিখ ভোট দেওয়ার জন্য বাড়িতে এসেছিলেন। ঘটনার সময় তিনি কোথায় ছিলেন, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
মহরআলী বাড়ি খুলনা জেলার দাকোব থানার বাজুয়া গ্রাম।

শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন