মুক্তির লড়াই

রাজনীতি

বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে তরুণদের ঐক্যবদ্ধ হতে হবে... হাসনাত আব্দুল্লাহ

কুমিল্লার বুড়িচংয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত পথসভায় বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও তরুণবান্ধব বাংলাদেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করেছেন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, “তারুণ্যের শক্তিকে ঐক্যবদ্ধ করতে পারলেই দুর্নীতি, সিন্ডিকেট ও মাদকের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হবে।”

সোমবার (১৮ মে) সন্ধ্যায় কুমিল্লার বুড়িচং উপজেলা বাইপাস সড়কে “জনতার আশা, আগামীর বাংলাদেশ বিনির্মাণে” শীর্ষক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

পথসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।
বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, ঘুষ ও তদবির ছাড়া মেধার মূল্যায়ন হবে এবং কোনো নাগরিক বৈষম্যের শিকার হবে না। জাতিগত, পারিবারিক কিংবা রাজনৈতিক পরিচয়ের কারণে মানুষকে বঞ্চিত করার সংস্কৃতি থেকে দেশকে বেরিয়ে আসতে হবে।”
তিনি আরও বলেন, “এ দেশের তরুণ সমাজই আগামী দিনের নেতৃত্ব দেবে। তরুণরা যদি ঐক্যবদ্ধ থাকে, তাহলে দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স প্রতিষ্ঠা করা সম্ভব। আমরা এমন রাজনীতি চাই, যা মানুষের অধিকার প্রতিষ্ঠা করবে এবং সাধারণ মানুষের স্বপ্ন বাস্তবায়নে কাজ করবে।”
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “সাংগঠনিক নিয়মনীতি মেনে জনগণের পাশে থাকতে হবে। মাদক, চাঁদাবাজি ও দুর্নীতির সঙ্গে জড়িতদের এনসিপিতে কোনো স্থান নেই। জনগণের আস্থা অর্জনের মাধ্যমেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে।”

এসময় তিনি দেশের তরুণ সমাজকে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “তারুণ্যের শক্তিই আগামীর বাংলাদেশ গড়বে। তাই সবাইকে দেশ গঠনের আন্দোলনে সম্পৃক্ত হতে হবে।”

পথসভায় উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট তরিকুল ইসলাম, এনসিপির কেন্দ্রীয় মুখ্য যুগ্ম সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ, কুমিল্লা জেলা সদস্য শরিফ হাসান, কেন্দ্রীয় সদস্য হাসান জামিল সৌরভ, যুবশক্তির সদস্য সচিব হাসান কিবরিয়া, বুড়িচং উপজেলা যুগ্ম সমন্বয়কারী সোহেল রানা, কাজী রবিউল ইসলাম, রবেল হোসেন, রুনাসহ দলীয় নেতাকর্মীরা।
এর আগে একই দিনে ব্রাহ্মণপাড়া উপজেলায় আয়োজিত পদযাত্রায়ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। 

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

সোমবার, ১৮ মে ২০২৬

বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে তরুণদের ঐক্যবদ্ধ হতে হবে... হাসনাত আব্দুল্লাহ

প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই