মুক্তির লড়াই

অপরাধ

সাময়িক বরখাস্ত হলেন দুর্নীতিবাজ মূ. কবিরের পৃষ্ঠপোষক বিআইডব্লিউটিএর আলোচিত পরিচালক আরিফ উদ্দিন

নারী কেলেঙ্কারি, দুর্নীতি ও অসদাচরণের অভিযোগে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বন্দর ও পরিবহণ বিভাগের পরিচালক এ কে এম আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।আজ মঙ্গলবার (২৩ জুন) বিআইডব্লিউটিএর চেয়ারম্যান মো. মুহিদুল ইসলাম স্বাক্ষরিত এক দপ্তর আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।আদেশে বলা হয়, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে আরিফ উদ্দিনের বিরুদ্ধে নারী কেলেঙ্কারি, দুর্নীতি ও অসদাচরণের অভিযোগের ভিডিও ক্লিপ প্রকাশিত হওয়ায় কর্তৃপক্ষের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ কর্তৃপক্ষের কর্মচারী চাকুরি প্রবিধানমালা, ১৯৯০-এর বিধি ৩৫ (খ) ও (ঙ) লঙ্ঘনের কারণে বিধি ৪১ (১) অনুযায়ী তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।আদেশে আরও উল্লেখ করা হয়, বরখাস্তকালীন সময়ে আরিফ উদ্দিন বিধি মোতাবেক খোরাকী ভাতা প্রাপ্য হবেন। তবে এ সময় তাকে প্রশাসন ও মানবসম্পদ বিভাগে হাজিরা দিতে হবে এবং হাজিরার ভিত্তিতেই ভাতা পরিশোধ করা হবে।এদিকে, আরিফ উদ্দিনের স্থলে বন্দর ও পরিবহণ বিভাগের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে প্রশাসন ও মানবসম্পদ বিভাগের পরিচালক মো. সাইফুল ইসলামকে। তিনি নিজ দায়িত্বের পাশাপাশি এ দায়িত্ব পালন করবেন[TECHTARANGA-POST:6330]কে এই আরিফ উদ্দিন:পুরো নাম: এ.কে.এম.আরিফ উদ্দিন ওরফে আরিফ হাসনাত পিতা: করিম হাজী.গ্রাম-রায়পুর.থানা-সুজানগর, পাবনা। বর্তমানে তিনি বন্দর ও পরিবহন শাখা অতিরিক্ত পরিচালক ও ল্যান্ড এন্ড এস্টেট এর পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) হিসেবে কর্মরত। চৌকষ এ কর্মকর্তা অত্যন্ত ক্ষমতাধর ও পাবনা জেলার সন্তান হিসেবে নিজেকে আরও সুপার পাওয়ার হিসেবে মনে করে থাকেন এ বক্তব্য বিআইডব্লিউটিএ কর্মকর্তা ও কর্মচারীদের । তার গ্রামের বাড়ী:-রায়পুর, সুজানগর, পাবনাতে খোঁজ নিয়ে ও আমাদের অনুসন্ধানে উঠে এসেছে একজন আরিফ উদ্দিনের ক্ষমতাধর কর্মকর্তা হয়ে উঠার কথা। তথ্য সূত্র যতটুকু পাওয়া গেছে স্ত্রী শামীমা, ছেলে সাদ ও মেয়ে আরিন। সাদ ও আরিন দু'জনই দেশের বাইরে উচ্চ শিক্ষারত আছেদুদকের অনুসন্ধান:স্বারক নং- ০০.০১.২৬০০.৬০৩.০১.২৩৪.২৩-৩২১৭ এ দুর্নীতি দমন কশিনের উপ-পরিচালক মো: হাফিজুল ইসলাম ( অনু ও তদন্ত-২) টিমের পক্ষ থেকে ০৩/০৯/২০২৩ ইং তারিখে পরিচালক ( প্রশাসন) বিআইডব্লিউটিএ বরাবরে এ পত্রে “আরিফ হাসনাত” যুগ্ম পরিচালক বিআইডব্লিউটিএ কর্তৃক নানাবিধ দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এর সুষ্ঠ অনুসন্ধানের জন্য নিম্নবর্নিত রেকর্ডপত্র সংগ্রহপূর্বক চিঠি প্রদান করে।উক্ত স্বারকের নামের স্থলে আরিফ হাসনাত লেখা রয়েছে কিন্তু যুগ্ম পরিচালক আরিফ হাসনাত নামক কোন কর্মকর্তা বিআইডব্লিউটিএ পাওয়া যায়নি।দুদকের চাহিদা পত্রে যে সমস্ত কাগজপত্র চাওয়া হয়েছে তা হলো বিআইডব্লিউটিএ আওতাধীন নারায়নগঞ্জ পোর্ট হইতে ১/১/১৯-৩১/১২/২২ তারিখ সময়ে সদরঘাট পোর্ট হতে ১/১/২০২০-৩১/১২/২২ তারিখ সময়ে সংশ্লিষ্ট ব্যাংক খাতের হিসেবের বিবরনী এ ছাড়াও জনাব আরিফ হাসনাত, যুগ্ম পরিচালক, বিআইডব্লিউটিএ এর ব্যক্তিগত নথি, উত্তোলিত বেতন ভাতার বিবরন (শুরু হইতে জুন/২৩ সময় পর্যন্ত) দায় দায়িত্ব সম্পর্কীত অফিস আদেশ সমূহ তার নিজ স্ত্রী/সন্তান/ভাই গনের নামে ব্যবসা/শেয়ার পরিচালনায় আবেদন এবং অনুমোদন সংক্রান্ত সমুদয় রেকর্ডপত্র।সম্পদের খতিয়ান:অনুসন্ধানকালে জানাগেছে, অতিরিক্ত পরিচালক এ কে এম আরিফ উদ্দিন অবৈধ পথে উপার্জিত অর্থ দ্বারা ঢাকা এলিফ্যান্ট রোডে ২২ কোটি টাকা দিয়ে একটি বহুতলা বাড়ী ক্রয় করেছেন। বাড়ী নং ৩০১,এলিফেন্ট রোড,ঢাকা ১২০৫। বসুন্ধরা আবাসিক এলাকায় একটি আলীশান ফ্ল্যাট ক্রয় করে বসবাস করছেন। যার মূল্য কমপক্ষে ৩ কোটি টাকা। ওই ফ্ল্যাটের মধ্যে সুইমিংপুলও তৈরি করেছেন। এ ছাড়া ডেকোরেশন করেছেন প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে। ফ্ল্যাট নং –ব্লক-সি,রোড নং-১,প্লট নং ৫৪,৫৫,৫৬। এ ছাড়া তিনি লেটেষ্ট মডেলের গাড়ি ব্যবহার করেন। তার ছেলে মেয়ে আমেরিকায় লেখা পড়া করে। গ্রামের বাড়ী পাবনাতে নাকি ২০০ বিঘা জমি ক্রয় করেছেন। এ বিষয়ে আমাদের অনুসন্ধান চলছে। দুদকের অভিযোগ মতে তিনি একাধিক ব্যবসাদেও অর্থ লগ্নি করেছেন। অন্তত: ৫ টি বেসরকারী ব্যাংকে তার ব্যাংক হিসাব রয়েছে। এসব ব্যাংক হিসাবে কোটি কোটি টাকা ফিক্সড ডিপোজিট করে রাখা হয়েছে। তিনি আমেরিকা ও কানাডায় দুটি বাড়ী ক্রয় করেছেন বলে শোনা যাচ্ছে। তিনি এলোটি না হয়েও বিআইডব্লিউটিএর একখানা গাড়ী সার্বক্ষনিক ব্যবহার করেন। এছাড়া তার স্ত্রীর ব্যবহারের জন্য রয়েছে লেটেষ্ট মডেলের আলাদা গাড়ি। তার স্ত্রীর চাল চলন দেখলে মনে হয় তিনি কোন শিল্পপতির স্ত্রী। এর আগে বিআইডব্লিউটিএর একজন চেয়ারম্যানের সাথে তার কলংক রটেছিল বলে বিআইডব্লিউটিএ ভবনে গুঞ্জন আছে।আইন ও এস্টেট পরিচালক পদ দখল:নৌপরিবহন মন্ত্রনালয়ের স্মারক নং- ১৮.০০.০০০০.০১৯.১৮.০১৩.২১-২৯৫, তারিখ:২৬ ডিসেম্বর ২০২৩। পত্রের পরিপ্রেক্ষিতে: উপযুক্ত বিষয় ও সুত্রস্থ পত্রের পরিপ্রেক্ষিতে মো: মশিউর রহমান তালুকদার উপসচিব স্বাক্ষরিত পত্রে নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর সাংগঠনিক কাঠামোতে এস্টেট ও আইন বিভাগের জন্য অর্থ বিভাগ থেকে ১৬/০৮/২০২৩ তারিখের ১৬৮নং স্মারকের মাধ্যমে ১২টি পদ সৃজনে সম্মতি প্রদান করা হয়েছে। পদগুলোর মধ্যে ০২টি উপপরিচালক উপ-পরিচালক (এস্টেট)-০১টি, উপপরিচালক (আইন)-০১টি] এর পদ অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া, প্রতিষ্ঠানটি কর্মকর্তা/কর্মচারীদের বেতনভাতা প্রদানের জন্য সরকারের বাজেট সহায়তার উপর নির্ভরশীল। এমন পরিস্থিতিতে, পদ সৃজনে সরকারের আর্থিক সংশ্লেষের বিষয়টি বিবেচনায় নিয়ে প্রস্তাবিত পরিচালক পদ এবং পরিচালকের সহায়ক পদ হিসেবে ব্যক্তিগত সহকারী এবং অফিস সহায়ক পদ সৃজনে অর্থ বিভাগের অসম্মতি জ্ঞাপন করা হয়। আইন ও এস্টেট পরিচালক পদ সৃজনে অর্থ মন্ত্রনালয়ের অসম্মতি জানিয়ে নৌ পরিবহন মন্ত্রনালয় থেকে বিআইডব্লিউটিএ কে পত্র: নৌ পরিবহন মন্ত্রনালয় টি শাখা ১৫ এপ্রিল ২০২৪ এর স্মারক নং- ১৮.০০.০০০০.০১৯.১৮.০১৩.২১.১০৩ এ বিআইডব্লিউটিএ সাংগাঠনিক কাঠামোতে এষ্টেট ও আইন বিভাগের জন্য বছর বছর সংরক্ষনের ভিত্তিতে অস্থায়ী ভাবে ০৩ পদ সৃষ্টিতে সম্মতি জ্ঞাপন সংক্রান্ত একটি পত্র দেন। উক্ত পত্রে অর্থ বিভাগের সূত্র: পত্র নং-০৭.০০.০০০০.১২৬.০০.০০৮ (অংশ-১) ২২.৭৯ তারিখ ২১.৩.২০২৪ এক পত্রে বিআইডব্লিউটিএ সংগাঠনিক কাঠামোতে এষ্টেট ও আইন বিভাগের জন্য ০৩ (তিন) ক্যাটাগরির ০৩ (তিন) টি পদ পরিচালক এর ০১ টি, সাঁটলিপিকারের (ব্যক্তিগত সহকারী) ০১টি এবং অফিস সহকারী ০১টি, রাজস্বখাতে অস্থায়ী ভাবে সৃজনের বিষয়ে অর্থ মন্ত্রনালয়ের সম্মতি প্রদানের জন্য অর্থ বিভাগ,অর্থ মন্ত্রনালয় গত ১৬-১২-১০২৩ তারিখ অনুরোধ করা হয়। তদপ্রেক্ষিতে অর্থ বিভাগ পদ সৃজনে সরকারের আর্থিক সংশ্লেষের বিষয়টি বিবেচনায় নিয়ে প্রম্ভাবিত পরিচালক পদ এবং পরিচালকের সহায়ক পদ হিসেবে ব্যক্তিগত সহকারী এবং অফিস সহকারী এবং অফিস সহায়ক পদ সৃজনে অসম্মতি জ্ঞাপন করেছে। অথচ বিআইডব্লিউটিএ ওয়েব সাইট ঘেঁটে করে দেখা গেছে ল্যান্ড এস্টেট বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) হিসেবে এ.কে.এম আরিফ উদ্দিন এর নাম রয়েছে। এবং পরিচালক হিসেবে তিনি যাবতীয় গাড়ী সুবিধা সহ অন্যান্য সুবিধা ভোগ করছেন। অর্থ মন্ত্রনালয় থেকে পরিচালক পদ সৃজনের কোন সম্মতি নাই।এই সকল বিষয়ে কথা বলার জন্য পরিচালক আরিফ উদ্দিনের মুঠোফোনে ফোন দিয়ে খুঁজে বার্তা পাঠিয়ো কোন সাড়া পাওয়া যায়নি।সদ্য বহিষ্কৃত আলোচিত পরিচালক বন্দর কে এম আরিফ উদ্দিনের আশীর্বাদপুষ্ট বিআইডব্লিউটিএ এমএমই শাখার দুর্নীতিতে পিএইচডি ডিগ্রিধারী মূ: কবিরের নজিরবিহীন অনিয়ম দুর্নীতির ফিরিস্তিঃআওয়ামী লীগ সরকারের দোসর বিআইডব্লিউটিএ'র সাবেক এমএমই শাখার তত্ত্বাফধায়ক প্রকৌশলী (যান্ত্রিক) মহা দুর্নীতিবাজ মূঃ কবির হোসেন নজিরবিহীন অনিয়ম দুর্নীতি ও দুর্নীতিবাজ ঠিকাদারদের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে ব্যবসা করে কাড়ি কাড়ি টাকা হাতিয়ে নিয়েছেন। ৫ই আগস্ট-২৪ ইং তারিখের পর মহা দুর্নীতিবাজ পতিত আওয়ামী সরকারের দোসর তত্ত্বাফধায়ক প্রকৌশলী (যান্ত্রিক)মূঃ কবির হোসেন তার নজিরবিহীন অনিয়ম দুর্নীতি ও দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদ রক্ষার জন্য আওয়ামী জার্সি বদল করে রাতারাতি নব্য জাতীয়তাবাদী চেতনার ধারক বাহক হিসেবে বিআইডব্লিউটিএতে নিজেকে জাহির করে অনিয়ম দুর্নীতির সিন্ডিকেট ধরে রেখেছেন অতীতের ন্যায়।বিআইডব্লিউটিএ এর এমএমই শাখার তত্ত্বাফধায়ক প্রকৌশলী মূঃ কবির হোসেন এর অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে বিগত দিনে ধারাবাহিক সংবাদ প্রকাশিত হলেও কবির হোসেন সদ্য বহিষ্কৃত আলোচিত পরিচালক বন্দর আরিফ উদ্দিনের পৃষ্ঠপোষকতায় রয়েছিলেন বহাল তবিয়তে। যাহা নিয়ে খোদ বিআইডব্লিউটিএ বিএনপির রাজনীতির মতাদর্শে বিশ্বাসী কর্মকর্তা কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ মুখে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ এমএমই শাখা থেকে তত্ত্বাফধায়ক প্রকৌশলী মূঃ কবির হোসেন'র ডিজাইন এন্ড মনিটরিং শাখায় বদলি করা হয়। কিন্তু বিআইডব্লিউটিএ এর প্রভাবশালী পরিচালক (বন্দর) সদ্য সাময়িক বহিষ্কৃত মহা দুর্নীতিবাজ অসংখ্য নারি কেলেঙ্কারির হোতা কে এম আরিফ উদ্দিন কিছুদিন পরেই তার আশীর্বাদ পুষ্ট (সেকেন্ড ম্যান) হিসাবে খ্যাতি অর্জন করা মু. কবির কে পুনরায় এমএমই শাখায় নিয়ে আসেন। এমএমই শাখার তত্ত্বাফধায়ক ম. কবির দীর্ঘ সময় এমএমই শাখায় বিভিন্ন অনিয়ম-দূর্নীতি ঠিকাদারী ব্যবসা ও ক্ষমতার অপব্যবহারের বিষয় নিয়ে দীর্ঘ অনুসন্ধানে বেরিয়ে আসা তথ্য প্রামানের চুম্বক অংশ নৌ পরিবহন মন্ত্রণালয়,দুর্নীতি দমন কমিশন ও পাঠকদের মাঝে তুলে ধরা হলো:- পতিত আওয়ামী সরকারের আশীর্বাদপুষ্ট হওয়ার কারণে একই চেয়ারে দীর্ঘ ষোল বছর বিআইডব্লিউটিএ'র এমএমই শাখায় একচেটিয়া রাজত্ব বজায় রেখে ঠিকাদারদের সাথে সিন্ডিকেট করে কমিশন বাণিজ্য ও পছন্দের ঠিকাদারদের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে ব্যবসার মাধ্যমে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা।অনুসন্ধানে আরও জানা যায় পতিত আওয়ামী সরকার এর সময়ে বিআইডব্লিউটিএ তালিকা ভক্ত হওয়া আওয়ামীলীগ,ছাত্রলীগ,যুবলীগ ঠিকাদার নামক দুর্নীতিবাজদের ঠিকাদারী প্রতিষ্ঠান গুলো মধ্যে অন্যতম হামজা এসোসিয়েট,নিউ ইসলাম,সেলিম রেজা এন্টারপ্রাইজ সহ ১০/১২টি ঠিকাদারী প্রতিষ্ঠানের সাথে কবির হোসেন'র অংশীদারিত্বের ভিত্তিতে এমএমই শাখায় একচেটিয়া ব্যবসা করার প্রমাণ পাওয়া যায়।৫ ই আগস্টে পতিত আওয়ামী সরকার পতনের পর বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কর্তৃক মহা দুর্নীতিবাজ তত্ত্বাফধায়ক প্রকৌশলী মূঃ কবির হোসেনকে এমএমই শাখায় থেকে ডিজাইন এন্ড মনিটরিং শাখায় বদলি করা হয়।বিআইডব্লিউটিএ এর সদ্য সাবেক চেয়ারম্যান কর্তৃক বদলি হওয়ার পর মহা দুর্নীতিবাজ মূঃ কবির হোসেন কে তার দুর্নীতির পৃষ্ঠপোষক আরিফ উদ্দিন  পুনরায় এমএমই শাখায় ফিরিয়ে নিয়ে আসেন বলে অনুসন্ধানে জানা যায়। দুর্নীতিতে পিএইচডি ডিগ্রিধারী মু. কবির হোসেন এর মতো দুর্নীতিবাজ একজনকে পুনরায় এমএমই শাখায় বদলি করে নিয়ে আসাকে কেন্দ্র করে খোদ বিআইডব্লিউটিএ এর প্রকৌশলীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।নাম প্রকাশ না করার শর্তে বিআইডব্লিউটিএ এর কয়েকজন প্রকৌশলী প্রতিবেদককে জানান বিগত সরকারের আমলে বিএনপির মতাদর্শের রাজনীতিতে বিশ্বাসী বিধায় পদোন্নতিতে আমরা বঞ্চিত ছিলাম কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় বর্তমান বিএনপি সরকার ক্ষমতা থাকা অবস্থায়ও আমরা বারবার বঞ্চিত হয়েছি এইদিকে পুনরায় ভালো ভালো জায়গায় পোস্টিং এবং পদোন্নতি পেয়েছিলেন আলোচিত সদ্য সাময়িক বহিষ্কৃত দুর্নীতিবাজদের গডফাদার নারী লোভী আরিফ উদ্দিন এর পৃষ্ঠপোষকতায় যাহা অত্যন্ত বেদনাদায়ক। তাই আমরা চাই বর্তমান বিআইডব্লিউটিএ এর সম্মানিত চেয়ারম্যান স্যার আরিফ উদ্দিনের পৃষ্ঠপোষকতায় সুবিধাভোগী মহা দুর্নীতিবাজ এমএমই শাখার তত্ত্বাফধায়ক প্রকৌশলী মু. কবির গংদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করে বিআইডব্লিউটিএ এর মতো প্রতিষ্ঠানের গৌরব ফিরিয়ে আনবেন।[TECHTARANGA-POST:6299]পূর্বে  মূঃ কবির হোসেন এমএমই শাখায় দায়িত্ব পালনকালীন সময়ে বিভিন্ন বন্দরের পুরাতন মালামাল বিক্রির জন্য নামমাত্র মূল্যে দরপত্র আহ্বান এর মাধ্যমে বিআইডব্লিউটিএ'র পুরাতন মালামাল ব্যবসায় ঠিকাদারদের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে একচেটিয়া ব্যবসা করার ফলে সরকার হারিয়েছে কোটি কোটি টাকার রাজস্ব,সরকারি মালামাল নামমাত্র মূল্যে দরপত্রের মাধ্যমে মহা দুর্নীতিবাজ কবির হোসেন সিন্ডিকেট হাতিয়ে নিয়েছেন কয়েক কোটি টাকা।মহা দুর্নীতিবাজ তত্ত্বাফধায়ক প্রকৌশলী (যান্ত্রিক) ফ্যাসিস্ট আওয়ামী সরকার এর দোসর নব্য জাতীয়তাবাদী চেতনার ধারক মূঃ কবির হোসেন নজিরবিহীন অনিয়ম দুর্নীতির টাকায় রাজধানী ঢাকার আভিজাত্য এলাকা সিদ্ধেশ্বরী ইস্টান হাউসিং এ ২৫০০ স্কয়ার ফিটের কয়েক কোটি টাকা মূল্যের আলিশান ফ্লাট,রাজধানী ঢাকার আরেক অভিজাত্য এলাকা বনানীতে রয়েছে ১৮০০ স্কয়ার ফিটের বিলাসহুল কয়েক কোটি টাকা মূল্যের আলিশান ফ্ল্যাট (বনানী সড়ক ভবনের পিছনে) বিলাসবহুল গাড়ি গাড়ির নাম্বার:- ঢাকা মেট্রো-গ ৪২-৯১২১।অনুসন্ধানে আরও জানা যায় গ্রামের বাড়ি বরিশালে রয়েছে বিঘায় বিঘায় সম্পত্তি।নিজের প্রিয়তমা স্ত্রী,সন্তান ও  আত্মীয়-স্বজনের নামে রাজধানী ঢাকার বিভিন্ন লোকেশনে রয়েছে একাধিক প্লট ও ফ্ল্যাট এবং বিভিন্ন ব্যাংকে নামে বেনামে কোটি কোটি টাকার এফডিআরও সঞ্চয়পত্র। এই সকল অনিয়ম দুর্নীতি ক্ষমতার অপব্যবহার এবং নব্য জাতীয়তাবাদী চেতনার ধারক ও সম্পদের বিষয়ে জানতে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সু-চতুর মহা দুর্নীতিবাজ তত্ত্বাফধায়ক প্রকৌশলী (যান্ত্রিক)মূঃ কবির হোসেন এর ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার ফোন ও খুদে বার্তা পাঠানোর পরেও কোন প্রকার সাড়া পাওয়া যায়নি।

সাময়িক বরখাস্ত হলেন দুর্নীতিবাজ মূ. কবিরের পৃষ্ঠপোষক বিআইডব্লিউটিএর আলোচিত পরিচালক আরিফ উদ্দিন