নগর পরিকল্পনায় কোনো ধরনের অনিয়ম ও দূর্নীতি সহ্য করা হবে না বলে জানিয়ে দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন।বুধবার দুপুরে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) সভাকক্ষে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।রাজধানী ঢাকার ক্রমবর্ধমান আবাসন সংকট মোকাবেলা, পরিকল্পিত নগরায়ণ নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের কাছে সুলভ মূল্যে আবাসন সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন এমপি।[TECHTARANGA-POST:3283]সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি, মন্ত্রণালয়ের সচিব মোঃ নজরুল ইসলাম। সভাপতিত্ব করেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম। এ ছাড়াও সভায় উপস্থিত ছিলেন মন্ত্রীর সহকারী একান্ত সচিব মোয়াজ্জেম হোসেন কল্লোল সহ রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন এমপি বলেন, বর্তমান সরকার রাজধানীসহ সারাদেশে পরিকল্পিত ও টেকসই নগর উন্নয়নে সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। দেশের প্রতিটি সাধারণ মানুষের মাথার উপর একটি নিরাপদ ছাদ নিশ্চিত করাই এই সরকারের মূল লক্ষ্য ও অঙ্গীকার।[TECHTARANGA-POST:3278]তিনি বলেন, রাজউক শুধু একটি সরকারি প্রতিষ্ঠান নয়, এটি লক্ষ লক্ষ মানুষের আবাসনের স্বপ্নের রক্ষক। রাজউকের মাধ্যমে সুলভ মূল্যে মানসম্পন্ন আবাসন সুবিধা নিশ্চিত করতে সরকার সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সদা প্রস্তুত।মন্ত্রী জোর দিয়ে বলেন, রাজউকের প্রতিটি কর্মকর্তা-কর্মচারীকে মনে রাখতে হবে যে তাঁরা জনগণের সেবক। দায়িত্বশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে কাজ করাই হবে তাঁদের প্রথম ও প্রধান কর্তব্য। নগর পরিকল্পনায় কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি কোনোভাবেই সহ্য করা হবে না। দেশের জনগণ একটি সুন্দর, সুশৃঙ্খল ও আধুনিক রাজধানী পাওয়ার পূর্ণ অধিকার রাখে এবং সেই লক্ষ্য পূরণে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি বলেন, আধুনিক ডিজিটাল প্রযুক্তির সর্বোচ্চ সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে নগর পরিকল্পনা ও ভূমি ব্যবস্থাপনাকে আরও যুগোপযোগী ও কার্যকর করে তোলা হবে। নাগরিক সেবাকে সহজ, দ্রুত ও ঝামেলামুক্ত করতে অনলাইন সেবার পরিধি উল্লেখযোগ্যভাবে বিস্তৃত করার পরিকল্পনা ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে।তিনি আরও বলেন, রাজউককে একটি সম্পূর্ণ সেবামুখী, দক্ষ ও আধুনিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলাই এই মুহূর্তের সর্বোচ্চ অগ্রাধিকার। ভবিষ্যতের ঢাকা হবে স্মার্ট, পরিচ্ছন্ন ও পরিকল্পিত একটি বিশ্বমানের নগরী।সভায় রাজউকের চলমান আবাসন প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা, নগর উন্নয়নে দীর্ঘমেয়াদী কার্যকর পরিকল্পনা প্রণয়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত ও খোলামেলা মতামত বিনিময় হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সুচিন্তিত মতামত তুলে ধরেন এবং উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচনে একমত পোষণ করেন।রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলামবের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের সচিব মোঃ নজরুল ইসলাম।