ঢাকা   বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
মুক্তির লড়াই

রাণীনগরের খানপুকুরে বিএনপি মনোনীত প্রার্থীর নির্বাচনী প্রচারণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনে নির্বাচনী প্রচার-প্রচারণা তুঙ্গে উঠেছে। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে রাণীনগর উপজেলার খানপুকুর এলাকায় এক বিশাল নির্বাচনী শোডাউন ও গণসংযোগ করেছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এবং আত্রাই উপজেলা বিএনপির সভাপতি শেখ রেজাউল ইসলাম (রেজু)। 

বিকেলে খানপুকুর বাজার ও আশপাশের এলাকায় ধানের শীষের সমর্থনে এই প্রচারণায় নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। কয়েকশ কর্মী-সমর্থক নিয়ে তিনি ভোটারদের দ্বারে দ্বারে যান এবং লিফলেট বিতরণ করেন। এসময় এলাকার সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সাথে তিনি কুশল বিনিময় করেন। প্রচারণায় অংশগ্রহণকারীরা "ধানের শীষ" ও "জিন্দাবাদ" স্লোগানে এলাকা মুখরিত করে তোলেন।

পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে শেখ রেজাউল ইসলাম বলেন:

"এলাকার মানুষ দীর্ঘদিন তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। এবার সাধারণ মানুষ ধানের শীষের পক্ষে রায় দিতে উন্মুখ হয়ে আছে। আমরা নির্বাচিত হলে রাণীনগর ও আত্রাই এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং শিক্ষিত বেকারদের কর্মসংস্থানে সর্বোচ্চ গুরুত্ব দেব।"

নওগাঁ-৬ আসনে এবারের লড়াই হচ্ছে মূলত ত্রিমুখী। বিএনপির প্রার্থী শেখ রেজাউল ইসলামের পাশাপাশি মাঠে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী (বিএনপির সাবেক সংসদ সদস্য ও গণপূর্ত প্রতিমন্ত্রী ) আলমগীর কবির এবং জামায়াতে ইসলামীর প্রার্থী খবিরুল ইসলাম। 

প্রচারণাকালে প্রার্থীর সাথে উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গ-সংগঠনের স্থানীয় শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার এবং ধানের শীষ মার্কায় ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬

রাণীনগরের খানপুকুরে বিএনপি মনোনীত প্রার্থীর নির্বাচনী প্রচারণা

প্রকাশের তারিখ : ০২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনে নির্বাচনী প্রচার-প্রচারণা তুঙ্গে উঠেছে। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে রাণীনগর উপজেলার খানপুকুর এলাকায় এক বিশাল নির্বাচনী শোডাউন ও গণসংযোগ করেছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এবং আত্রাই উপজেলা বিএনপির সভাপতি শেখ রেজাউল ইসলাম (রেজু)। 

বিকেলে খানপুকুর বাজার ও আশপাশের এলাকায় ধানের শীষের সমর্থনে এই প্রচারণায় নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। কয়েকশ কর্মী-সমর্থক নিয়ে তিনি ভোটারদের দ্বারে দ্বারে যান এবং লিফলেট বিতরণ করেন। এসময় এলাকার সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সাথে তিনি কুশল বিনিময় করেন। প্রচারণায় অংশগ্রহণকারীরা "ধানের শীষ" ও "জিন্দাবাদ" স্লোগানে এলাকা মুখরিত করে তোলেন।

পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে শেখ রেজাউল ইসলাম বলেন:

"এলাকার মানুষ দীর্ঘদিন তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। এবার সাধারণ মানুষ ধানের শীষের পক্ষে রায় দিতে উন্মুখ হয়ে আছে। আমরা নির্বাচিত হলে রাণীনগর ও আত্রাই এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং শিক্ষিত বেকারদের কর্মসংস্থানে সর্বোচ্চ গুরুত্ব দেব।"

নওগাঁ-৬ আসনে এবারের লড়াই হচ্ছে মূলত ত্রিমুখী। বিএনপির প্রার্থী শেখ রেজাউল ইসলামের পাশাপাশি মাঠে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী (বিএনপির সাবেক সংসদ সদস্য ও গণপূর্ত প্রতিমন্ত্রী ) আলমগীর কবির এবং জামায়াতে ইসলামীর প্রার্থী খবিরুল ইসলাম। 

প্রচারণাকালে প্রার্থীর সাথে উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গ-সংগঠনের স্থানীয় শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার এবং ধানের শীষ মার্কায় ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানান।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত