ফেনী-৩ আসনে বিএনপি প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, “যতদিন আমি বেঁচে থাকব, ততদিন জামায়াতে ইসলামিকে বাংলাদেশের ক্ষমতায় আসতে দেব না। তিনি জামায়াতকে মুনাফেকের দল আখ্যা দিয়ে বলেন, এরা দেশের উন্নয়ন নয়, বরং সংঘাত ও অস্থিরতা সৃষ্টি করতে চায়।
মঙ্গলবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় সোনাগাজী পৌরসভা চত্বরে অনুষ্ঠিত নির্বাচনি পথসভায় মিন্টু বলেন, জামায়াত সুযোগসন্ধানী রাজনীতিতে বিশ্বাসী। এরা কখনো উন্নয়ন করবে না; বরং দেশকে সিরিয়া-লেবাননের মতো অস্থিতিশীল করে তুলতে চায়,-মন্তব্য করেন তিনি।
তিনি ভোটারদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, কোনোভাবেই যেন জামায়াতের কেউ জনপ্রতিনিধি হতে না পারে-এমনকি মেম্বারও নয়।দাগনভূঞা ও সোনাগাজীতে আর তাদের সুযোগ দেওয়া হবে না বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন মিন্টু।
বিএনপির নির্বাচনী প্রতীক ধানের শীষে ভোট চেয়ে তিনি বলেন, ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় আনতে পারলে এবং তারেক রহমান সরকারপ্রধান হলে, আল্লাহর রহমতে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে।
পথসভায় আরও উপস্থিত ছিলেন-কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহেনা আক্তার শানু, ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিব উল্যাহ মানিক, সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জায়নাল আবেদীন বাবলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন সেন্টু, সদস্যসচিব সৈয়দ আলম ভুঁইয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভুঁইয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন