ঢাকা   বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
মুক্তির লড়াই

জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী তুহিনকে বৈধ অস্ত্র বহনে ইসির অনুমতি

নীলফামারী-২ আসনের বিএনপি প্রার্থী মো. শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বৈধ অস্ত্র বহনের অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ইসির উপ-সচিব মো. মনির হোসেনের সই করা পৃথক চিঠি থেকে বিষয়টি জানা গেছে।

নীলফামারী-২ আসনের বিএনপি প্রার্থী মো. শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে চাহিদার ভিত্তিতে বৈধ অস্ত্র বহনের অনুমতি দিয়েছে কমিশন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে দেওয়া ইসির চিঠিতে বলা হয়েছে, নীলফামারী-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. শাহরিন ইসলাম চৌধুরী তুহিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নিয়োগকৃত সশস্ত্র রিটেইনারকে বৈধ লাইসেন্সধারী আগ্নেয়াস্ত্র বহনের অনুমতি চেয়ে সিনিয়র সচিব বরাবর আবেদন করেছেন। দাখিলকৃত আবেদনের বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬

জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী তুহিনকে বৈধ অস্ত্র বহনে ইসির অনুমতি

প্রকাশের তারিখ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

নীলফামারী-২ আসনের বিএনপি প্রার্থী মো. শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বৈধ অস্ত্র বহনের অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ইসির উপ-সচিব মো. মনির হোসেনের সই করা পৃথক চিঠি থেকে বিষয়টি জানা গেছে।

নীলফামারী-২ আসনের বিএনপি প্রার্থী মো. শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে চাহিদার ভিত্তিতে বৈধ অস্ত্র বহনের অনুমতি দিয়েছে কমিশন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে দেওয়া ইসির চিঠিতে বলা হয়েছে, নীলফামারী-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. শাহরিন ইসলাম চৌধুরী তুহিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নিয়োগকৃত সশস্ত্র রিটেইনারকে বৈধ লাইসেন্সধারী আগ্নেয়াস্ত্র বহনের অনুমতি চেয়ে সিনিয়র সচিব বরাবর আবেদন করেছেন। দাখিলকৃত আবেদনের বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত