ঢাকা   শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
মুক্তির লড়াই

নীলফামারী সদর আসনের বিএনপির প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

নীলফামারী-২ (সদর) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি)  নীলফামারী সদর উপজেলার রামনগর ইউনিয়ন পরিষদের খেলার মাঠে এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। জেলা শাখার ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর তত্ত্বাবধানে অনুভব ফাউন্ডেশনের আয়োজনে এবং কনসালটেন্ট (গাইনি অ্যান্ড অবস) ডা. উম্মে সালমার সহযোগিতায় ক্যাম্পটি পরিচালিত হয়।

মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ইঞ্জিনিয়ার মিলন হক। এ সময় উপস্থিত ছিলেন ইকোবিল কোম্পানির ম্যানেজার সুমন ইসলাম, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান বুলু, সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সকাল থেকেই ইউনিয়ন পরিষদের খেলার মাঠে চিকিৎসা সেবা নিতে ভিড় করেন বিভিন্ন বয়সী মানুষ। 

আয়োজকদের সূত্রে জানা গেছে, দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে প্রায় দুই হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।

এ সময় এক সংক্ষিপ্ত বক্তব্যে সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া বলেন, “জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই এই ফ্রি মেডিকেল ক্যাম্পের মূল লক্ষ্য।” তিনি আরও বলেন, “আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন জনগণের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হলে স্বাস্থ্যসেবার পাশাপাশি মানুষের মৌলিক চাহিদা পূরণে ব্যাপক উন্নয়ন সাধিত হবে।”

স্থানীয় এলাকাবাসী এ ধরনের মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও নিয়মিত স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬

নীলফামারী সদর আসনের বিএনপির প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

নীলফামারী-২ (সদর) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি)  নীলফামারী সদর উপজেলার রামনগর ইউনিয়ন পরিষদের খেলার মাঠে এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। জেলা শাখার ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর তত্ত্বাবধানে অনুভব ফাউন্ডেশনের আয়োজনে এবং কনসালটেন্ট (গাইনি অ্যান্ড অবস) ডা. উম্মে সালমার সহযোগিতায় ক্যাম্পটি পরিচালিত হয়।

মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ইঞ্জিনিয়ার মিলন হক। এ সময় উপস্থিত ছিলেন ইকোবিল কোম্পানির ম্যানেজার সুমন ইসলাম, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান বুলু, সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সকাল থেকেই ইউনিয়ন পরিষদের খেলার মাঠে চিকিৎসা সেবা নিতে ভিড় করেন বিভিন্ন বয়সী মানুষ। 

আয়োজকদের সূত্রে জানা গেছে, দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে প্রায় দুই হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।

এ সময় এক সংক্ষিপ্ত বক্তব্যে সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া বলেন, “জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই এই ফ্রি মেডিকেল ক্যাম্পের মূল লক্ষ্য।” তিনি আরও বলেন, “আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন জনগণের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হলে স্বাস্থ্যসেবার পাশাপাশি মানুষের মৌলিক চাহিদা পূরণে ব্যাপক উন্নয়ন সাধিত হবে।”

স্থানীয় এলাকাবাসী এ ধরনের মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও নিয়মিত স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত