ঢাকা   শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
মুক্তির লড়াই

রহস্যজনক মৃত্যু

মিরপুরে বাসা থেকে দম্পতি ও দুই সন্তানের মরদেহ উদ্ধার

রাজধানীর মিরপুরের পল্লবী থানাধীন মিরপুর-১১ এলাকার ওয়াপদা বিহারী ক্যাম্পে একটি বাসা থেকে দুই শিশুসন্তানসহ এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনাটি ঘটে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ ও প্রাথমিক তদন্ত শুরু করেছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি। তবে স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, পরিবারটি দীর্ঘদিন ধরে ঋণসংক্রান্ত আর্থিক সংকটে ভুগছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চরম হতাশা থেকেই এ মর্মান্তিক ঘটনা ঘটতে পারে। তবে এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ—সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬

মিরপুরে বাসা থেকে দম্পতি ও দুই সন্তানের মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

রাজধানীর মিরপুরের পল্লবী থানাধীন মিরপুর-১১ এলাকার ওয়াপদা বিহারী ক্যাম্পে একটি বাসা থেকে দুই শিশুসন্তানসহ এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনাটি ঘটে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ ও প্রাথমিক তদন্ত শুরু করেছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি। তবে স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, পরিবারটি দীর্ঘদিন ধরে ঋণসংক্রান্ত আর্থিক সংকটে ভুগছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চরম হতাশা থেকেই এ মর্মান্তিক ঘটনা ঘটতে পারে। তবে এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ—সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত