ঢাকা   শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
মুক্তির লড়াই

চসিকের ২০০ গাড়িচালকের চাকরি স্থায়ীকরণের ঘোষণা

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) অস্থায়ী গাড়িচালকদের আন্দোলনের মুখে ২০০ জনের চাকরি স্থায়ীকরণের ঘোষণা দিয়েছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে গাড়ি চালানো বন্ধ রেখে টাইগারপাস এলাকায় চসিকের অস্থায়ী প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন অস্থায়ী গাড়িচালকেরা।

পরে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন আন্দোলনরত গাড়িচালকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি দ্রুত সময়ের মধ্যে ২০০ জন অস্থায়ী গাড়িচালকের চাকরি স্থায়ী করার ঘোষণা দেন।

মেয়র জানান, ১০ বছরের বেশি সময় ধরে কর্মরত গাড়িচালকদের অগ্রাধিকারভিত্তিতে স্থায়ী করা হবে।

মেয়রের ঘোষণার পর আন্দোলনকারীরা আনন্দ প্রকাশ করেন এবং কর্মসূচি প্রত্যাহার করে কাজে যোগ দেন। এ সময় আনন্দে উচ্ছ্বসিত কয়েকজন গাড়িচালক মেয়রকে কাঁধে তুলে নেন।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬

চসিকের ২০০ গাড়িচালকের চাকরি স্থায়ীকরণের ঘোষণা

প্রকাশের তারিখ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) অস্থায়ী গাড়িচালকদের আন্দোলনের মুখে ২০০ জনের চাকরি স্থায়ীকরণের ঘোষণা দিয়েছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে গাড়ি চালানো বন্ধ রেখে টাইগারপাস এলাকায় চসিকের অস্থায়ী প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন অস্থায়ী গাড়িচালকেরা।

পরে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন আন্দোলনরত গাড়িচালকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি দ্রুত সময়ের মধ্যে ২০০ জন অস্থায়ী গাড়িচালকের চাকরি স্থায়ী করার ঘোষণা দেন।

মেয়র জানান, ১০ বছরের বেশি সময় ধরে কর্মরত গাড়িচালকদের অগ্রাধিকারভিত্তিতে স্থায়ী করা হবে।

মেয়রের ঘোষণার পর আন্দোলনকারীরা আনন্দ প্রকাশ করেন এবং কর্মসূচি প্রত্যাহার করে কাজে যোগ দেন। এ সময় আনন্দে উচ্ছ্বসিত কয়েকজন গাড়িচালক মেয়রকে কাঁধে তুলে নেন।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত