ঢাকা   সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬
মুক্তির লড়াই

আমি এমপি নির্বাচিত হলে কচুয়া থেকে দুর্নীতির মুলোৎপাটন করা হবে.... এহছানুল হক মিলন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে কচুয়ায় বিএনপির ধানের শীষের প্রার্থী ড. আনম এহছানুল হক মিলন কচুয়া বাজার ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেন। রোববার বিকেলে কচুয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী তরিকুল ইসলামের সভাপতিত্বে ও প্রফেসর নওশের আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ড. আনম এহছানুল হক মিলন। 

এসময় তিনি  বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে  সমস্যা ও ভোগান্তির কথা শুনেন। এসময় তিনি বলেন, আমি এম পি নির্বাচিত হলে কচুয়া থেকে সকল দুর্নীতির মুলোৎপাটন করা হবে।

আমি আওয়ামী লীগকে বলবো আপনারা যারা কচুয়াতে আছেন, তারা নিশ্চয়ই ব্যাংক লুট, চাঁদাবাজি, সন্ত্রাসী করেননি। আপনাদের প্রতীক নেই, কিন্তু আগামীতে তো আসবে, আপনাদের দল তো নিষিদ্ধ করা হয়নি।

 ১৯৯৬ ও ২০০১ সালে আমি এমপি হয়েছিলাম আপনাদের ভোটে। নকল প্রতিরোধ করেছিলাম। ধানের শীষে ভোট দিলে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি আর থাকবে না। । কচুয়া হবে সন্ত্রাস, মাদকমুক্ত।কচুয়ায় কোন বিভাজন থাকবেনা। সকল ধর্মের লোক নিরাপদে থাকবে। সকল অঞ্চলের সুষম উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করা হবে।

তিনি আরো বলেন, কচুয়া বাজারের লীজ কৃত দোকান ভিটি গুলো বহুতল ভবন নির্মাণ, কচুয়া বাজার সংলগ্ন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় স্থাপন, বাজার সংলগ্নে মিনি ইপিজেড, পাবলিক টয়লেট স্থাপন ,কসাইখানা অন্যত্র স্থানান্তর, কচুয়া বাজারের সড়ক সমূহে বৈদ্যুতিক বাতির ব্যবস্থা ও বাজারকে সিসি ক্যামেরার আওতায় আনাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি আপনারা (ব্যবসায়ীরা)  তুলছেন। আপনাদের ভোটে আমি এমপি নির্বাচিত হলে অবশ্যই দাবিগুলো পূরণ করবো।

এসময় উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬

আমি এমপি নির্বাচিত হলে কচুয়া থেকে দুর্নীতির মুলোৎপাটন করা হবে.... এহছানুল হক মিলন

প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে কচুয়ায় বিএনপির ধানের শীষের প্রার্থী ড. আনম এহছানুল হক মিলন কচুয়া বাজার ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেন। রোববার বিকেলে কচুয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী তরিকুল ইসলামের সভাপতিত্বে ও প্রফেসর নওশের আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ড. আনম এহছানুল হক মিলন। 

এসময় তিনি  বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে  সমস্যা ও ভোগান্তির কথা শুনেন। এসময় তিনি বলেন, আমি এম পি নির্বাচিত হলে কচুয়া থেকে সকল দুর্নীতির মুলোৎপাটন করা হবে।

আমি আওয়ামী লীগকে বলবো আপনারা যারা কচুয়াতে আছেন, তারা নিশ্চয়ই ব্যাংক লুট, চাঁদাবাজি, সন্ত্রাসী করেননি। আপনাদের প্রতীক নেই, কিন্তু আগামীতে তো আসবে, আপনাদের দল তো নিষিদ্ধ করা হয়নি।

 ১৯৯৬ ও ২০০১ সালে আমি এমপি হয়েছিলাম আপনাদের ভোটে। নকল প্রতিরোধ করেছিলাম। ধানের শীষে ভোট দিলে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি আর থাকবে না। । কচুয়া হবে সন্ত্রাস, মাদকমুক্ত।কচুয়ায় কোন বিভাজন থাকবেনা। সকল ধর্মের লোক নিরাপদে থাকবে। সকল অঞ্চলের সুষম উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করা হবে।

তিনি আরো বলেন, কচুয়া বাজারের লীজ কৃত দোকান ভিটি গুলো বহুতল ভবন নির্মাণ, কচুয়া বাজার সংলগ্ন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় স্থাপন, বাজার সংলগ্নে মিনি ইপিজেড, পাবলিক টয়লেট স্থাপন ,কসাইখানা অন্যত্র স্থানান্তর, কচুয়া বাজারের সড়ক সমূহে বৈদ্যুতিক বাতির ব্যবস্থা ও বাজারকে সিসি ক্যামেরার আওতায় আনাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি আপনারা (ব্যবসায়ীরা)  তুলছেন। আপনাদের ভোটে আমি এমপি নির্বাচিত হলে অবশ্যই দাবিগুলো পূরণ করবো।

এসময় উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত