দ্বৈত নাগরিকত্বের অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী মো. নাহিদ ইসলামের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট আবেদন করা হয়েছে। ঢাকা-১১ আসনে জাতীয় পার্টি (জাপা) সমর্থিত প্রার্থী শামীম আহমেদ সোমবার সর্বোচ্চ আদালতে এ রিট দায়ের করেন।
রিট আবেদনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), নির্বাচন কমিশন সচিব, সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ও এনসিপি প্রার্থী মো. নাহিদ ইসলামকে বিবাদী করা হয়েছে।
আবেদনে উল্লেখ করা হয়, নাহিদ ইসলাম চলতি বছরের ২০ এপ্রিল ক্যারিবিয়ান দ্বীপ রাষ্ট্র ডোমিনিকার নাগরিকত্ব গ্রহণ করেছেন, যা বাংলাদেশের সংবিধান ও নির্বাচন আইন অনুযায়ী একজন সংসদ প্রার্থীর জন্য অযোগ্যতা সৃষ্টি করে।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের গুলশান এলাকার ২১, ২২, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ড এবং সবুজবাগ এলাকার ২৩ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা-১১ সংসদীয় আসন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩৯ হাজার ৭৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২২ হাজার ৮৭৭ জন, নারী ভোটার ২ লাখ ১৬ হাজার ১৯৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন।
এই আসনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন—
বিএনপির এম এ কাইয়ুম,
এনসিপির মো. নাহিদ ইসলাম,
স্বতন্ত্র প্রার্থী কহিনূর আক্তার বীথি,
বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের কাজী মো. শহীদুল্লাহ,
গণফোরামের আবদুল কাদের,
গণঅধিকার পরিষদের আরিফুর রহমান,
বাংলাদেশ রিপাবলিকান পার্টির জাকির হোসেন,
ন্যাশনাল পিপলস্ পার্টির মিজানুর রহমান,
জাতীয় পার্টির শামীম আহমেদ
এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মো. ফজলে বারী মাসউদ।
দ্বৈত নাগরিকত্বের অভিযোগ ঘিরে করা এই রিটের ফলে ঢাকা-১১ আসনের নির্বাচনী মাঠে নতুন করে উত্তাপ ছড়িয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন