সৈয়দপুর বিমানবন্দরে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নগদ অর্থসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির মাওলানা বেলাল উদ্দিনকে আটক করেছে পুলিশ। বুধবার (দুপুর ১২টা) বিমানবন্দরের অভ্যন্তরীণ এলাকা থেকে তাকে হেফাজতে নেয় সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে নিরাপত্তা তল্লাশি জোরদার করা হলে মাওলানা বেলাল উদ্দিনের কাছে থাকা একটি ব্যাগে বিপুল পরিমাণ নগদ টাকা পাওয়া যায়। প্রাথমিকভাবে প্রায় ৪০ লাখ টাকা উদ্ধার হয়েছে বলে জানা গেলেও গণনা শেষে সঠিক পরিমাণ নিশ্চিত করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, নির্বাচনি পরিস্থিতির সংবেদনশীল প্রেক্ষাপটে বড় অঙ্কের নগদ অর্থ বহনের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এক জেলা থেকে অন্য জেলায় এত টাকা কেন নেওয়া হচ্ছিল, সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।
আটকের পর মাওলানা বেলাল উদ্দিন দাবি করেন, উদ্ধারকৃত অর্থ তার ব্যক্তিগত ব্যবসায়িক লেনদেনের টাকা। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অর্থের বৈধ উৎস সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারেননি বলে পুলিশ জানিয়েছে।
বর্তমানে তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে এবং অর্থের উৎস ও উদ্দেশ্য অনুসন্ধানে তদন্ত অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ১১ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন