কুমিল্লার মুরাদনগরে দুই লাখ টাকাসহ মাওলানা হাবীবুর রহমান হেলালী নামে জামায়াতের এক নেতাকে আটক করেছে স্থানীয়রা। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ছালিয়াকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। আটক হাবীবুর রহমান হেলালী কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ইউসুফ হাকিমের ছালিয়াকান্দি ভোটকেন্দ্রের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয়দের ভাষ্য, দুপুরে ব্যক্তিগত গাড়িতে করে ধামগড় এলাকা থেকে ছালিয়াকান্দিতে আসেন তিনি। তার গতিবিধি সন্দেহজনক মনে হলে এলাকাবাসী গাড়িতে তল্লাশি চালান। এ সময় গাড়ির পেছনে থাকা একটি বাজারের ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগটির ওপর পাতলা কম্বল দিয়ে ঢেকে রাখা ছিল ১ হাজার টাকার নোটের দুটি বান্ডিল। পরে উপজেলা প্রশাসনকে খবর দিলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল রহমান জানান, অভিযোগের ভিত্তিতে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে সংশ্লিষ্ট ব্যক্তিকে টাকা বিতরণের সময় হাতেনাতে ধরা হয়নি। বিষয়টি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আইনানুগ প্রক্রিয়ায় নিষ্পত্তি হবে।
নির্বাচন ঘনিয়ে আসার প্রেক্ষাপটে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রশাসন জানিয়েছে, ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা ও টাকার উৎস খতিয়ে দেখা হচ্ছে।

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ১১ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন