ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী প্রার্থীদের নামসহ গেজেট প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাতে জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৭ আসনের নবনির্বাচিত সদস্যদের সরকারি ফলাফল প্রকাশ করা হয়।
এর আগে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। একই দিনে দেশব্যাপী গণভোটও সম্পন্ন হয়। তরুণ ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো; ব্যালটের মাধ্যমে নতুন বাংলাদেশ গঠনের প্রত্যাশায় তারা উৎসাহ-উদ্দীপনা নিয়ে ভোটাধিকার প্রয়োগ করেন।
ইসি সূত্রে জানা গেছে, ২০০৮ সালে নিবন্ধন প্রক্রিয়া শুরুর পর এবারই রেকর্ডসংখ্যক রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ মোট ৫১টি দল নির্বাচনি প্রতিদ্বন্দ্বিতায় ছিল।
এ নির্বাচনে মোট প্রার্থী ছিলেন ২ হাজার ২৯ জন—এর মধ্যে দলীয় ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র ২৭৪ জন। নারী প্রার্থীর সংখ্যা ছিল ৮০ জন। অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার জন্য মোট ১১৯টি প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
এদিকে নবনির্বাচিত সংসদ-সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি শুরু করেছে জাতীয় সংসদ সচিবালয়। গুরুত্বপূর্ণ এ সাংবিধানিক মুহূর্তটি সুষ্ঠু ও মর্যাদাপূর্ণভাবে সম্পন্ন করতে প্রটোকল, নিরাপত্তা এবং প্রয়োজনীয় সেবাসুবিধা নিশ্চিত করার লক্ষ্যে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে।
গেজেট প্রকাশের মধ্য দিয়ে নতুন সংসদের আনুষ্ঠানিক যাত্রার পথ সুগম হলো; এখন শপথের মাধ্যমে শুরু হবে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রম।
গেজেট দেখুন:

সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন