ঢাকা   মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
মুক্তির লড়াই

খাতুনগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

দেশের বৃহৎ ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জে অভিযান চালিয়ে সাত প্রতিষ্ঠানকে বিভিন্ন অভিযোগে ১ লাখ ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও জেলা।

অভিযান সূত্রে জানা যায়, ক্ষতিকর হায়ড্রোজ খাদ্যে ব্যবহার উপযোগী বলে বিক্রি করায় মেসার্স আমেনা ট্রেডার্সকে ৫০ হাজার টাকা, রঙ দেয়া মুগডাল বিক্রি করায় মেসার্স হাজী স্টোরকে ৪০ হাজার টাকা, কেকে মেয়াদ উল্লেখ না থাকা ও অনুমোদনহীন বিদেশি পণ্য বিক্রি করায় মধুবন ইন্টারন্যাশনালকে ১০ হাজার টাকা, পোড়া তেল ও ক্ষতিকর হায়ড্রোজ ব্যবহার করে রান্না করায় রহমান হোটেল ৮ হাজার টাকা, মূল্য তালিকা প্রদর্শন না করায় মেসার্স আনাস ট্রেডিংকে ৫ হাজার টাকা, আল হাকিম বাণিজ্যালয়কে ৪ হাজার টাকা, চা পাতার প্যাকেট মূল্য না থাকায় এ আর এল টি হাউসকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

খাতুনগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশের তারিখ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

দেশের বৃহৎ ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জে অভিযান চালিয়ে সাত প্রতিষ্ঠানকে বিভিন্ন অভিযোগে ১ লাখ ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও জেলা।

অভিযান সূত্রে জানা যায়, ক্ষতিকর হায়ড্রোজ খাদ্যে ব্যবহার উপযোগী বলে বিক্রি করায় মেসার্স আমেনা ট্রেডার্সকে ৫০ হাজার টাকা, রঙ দেয়া মুগডাল বিক্রি করায় মেসার্স হাজী স্টোরকে ৪০ হাজার টাকা, কেকে মেয়াদ উল্লেখ না থাকা ও অনুমোদনহীন বিদেশি পণ্য বিক্রি করায় মধুবন ইন্টারন্যাশনালকে ১০ হাজার টাকা, পোড়া তেল ও ক্ষতিকর হায়ড্রোজ ব্যবহার করে রান্না করায় রহমান হোটেল ৮ হাজার টাকা, মূল্য তালিকা প্রদর্শন না করায় মেসার্স আনাস ট্রেডিংকে ৫ হাজার টাকা, আল হাকিম বাণিজ্যালয়কে ৪ হাজার টাকা, চা পাতার প্যাকেট মূল্য না থাকায় এ আর এল টি হাউসকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত