ঢাকা   মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
মুক্তির লড়াই

চট্টগ্রামের বাকলিয়ায় আবাসিক হোটেলে অসামাজিক কর্মকাণ্ড, গ্রেপ্তার ১০

চট্টগ্রামের বাকলিয়া থানাধীন চাক্তাই এলাকায় একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ভেড়া মার্কেট এলাকার ‘স্বপ্নীল আবাসিক হোটেলে’ এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটে স্বপ্নীল আবাসিক হোটেলের চতুর্থ তলার কয়েকটি কক্ষে অভিযান চালায় বাকলিয়া থানা পুলিশের একটি দল। অভিযানে অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত থাকা অবস্থায় ১০ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মাইনউদ্দিন (৩০), মোরশেদ (৩২), ইয়াছমিন (২২), সেতু আক্তার (১৮), সাদিয়া আক্তার সালমা (২৫), রুম্পা শীল (৩০), শারমিন আক্তার (২০), বেবি আক্তার (৩০), আব্দুল গফুর (৩৮) ও বাবুল মিয়া (৩৫)।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বাকলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, আবাসিক হোটেলের আড়ালে অসামাজিক কার্যকলাপ চলছে— এমন সংবাদের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

চট্টগ্রামের বাকলিয়ায় আবাসিক হোটেলে অসামাজিক কর্মকাণ্ড, গ্রেপ্তার ১০

প্রকাশের তারিখ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

চট্টগ্রামের বাকলিয়া থানাধীন চাক্তাই এলাকায় একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ভেড়া মার্কেট এলাকার ‘স্বপ্নীল আবাসিক হোটেলে’ এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটে স্বপ্নীল আবাসিক হোটেলের চতুর্থ তলার কয়েকটি কক্ষে অভিযান চালায় বাকলিয়া থানা পুলিশের একটি দল। অভিযানে অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত থাকা অবস্থায় ১০ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মাইনউদ্দিন (৩০), মোরশেদ (৩২), ইয়াছমিন (২২), সেতু আক্তার (১৮), সাদিয়া আক্তার সালমা (২৫), রুম্পা শীল (৩০), শারমিন আক্তার (২০), বেবি আক্তার (৩০), আব্দুল গফুর (৩৮) ও বাবুল মিয়া (৩৫)।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বাকলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, আবাসিক হোটেলের আড়ালে অসামাজিক কার্যকলাপ চলছে— এমন সংবাদের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত