বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রিসভায় শপথ নিতে ডাক পেয়েছেন লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য ও দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। মঙ্গলবার সকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে টেলিফোনে তাকে এ তথ্য জানানো হয় বলে তাঁর ঘনিষ্ঠ একটি সূত্র নিশ্চিত করেছে।
আজ সকাল ১০টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এর পর বিকেলে অনুষ্ঠিত হবে নতুন মন্ত্রিসভার শপথ। সেই তালিকায় এ্যানির অন্তর্ভুক্তি লক্ষ্মীপুরে দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি করেছে।
লক্ষ্মীপুর-৩ (সদর উপজেলা) আসন থেকে নির্বাচিত এ নেতা এর আগে ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে সংসদ সদস্য ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে তিনি তৃতীয়বারের মতো জাতীয় সংসদে প্রতিনিধিত্বের সুযোগ পেলেন। এবার তিনি পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৭৬৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মো. রেজাউল করিম পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৭৯ ভোট।
দলীয় সূত্রগুলো বলছে, সাংগঠনিক দক্ষতা ও দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার কারণেই মন্ত্রিসভায় এ্যানির অন্তর্ভুক্তি নিশ্চিত হয়েছে। এখন দেখার বিষয়, নতুন সরকারের মন্ত্রিসভায় তিনি কোন দায়িত্ব পান।

বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন